মূল লেখায় যান

বিরান বিষাদভূমি

রোকসানা খন্দকার রুকুকবিতা২১টি মন্তব্য

পাশেই ব্যস্ত সড়ক।

রাত যত বাড়ে, মানুষের অস্থির পদচারণা ম্লান হয়ে আসে,

শিশির জমে নাগরিক ধূলিকণায়; আরো রাত হয়,

বড় বড় গাছগুলো দাঁড়িয়ে থাকে ঠায়,

কংক্রিটের প্রাংগণে তাদের ছায়া হয় আরো দীর্ঘ।

এরপর শুধু জেগে থাকে রাত আর তিনটা কুকুর।

হাত বাড়ালেই মুঠো ভরে যায় প্রেমে,

অথচ আমার বিরান বিষাদভূমি

ছুটে যেতে চায়— পথ যায় পায়ে পায়ে থেমে;

এক গ্লাস অন্ধকার ছিটিয়ে দিলে শিশিরের দেয়ালে,

দেহাতি গানের সুর ভেসে আসে ।

অভিমানের খেরোখাতা ভারী হয়

ঢেকে যায় চোখ,

আংগুলের নখে কারো ।

ছবি- নেট থেকে

মোট পড়েছেনঃ ৮৩২জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২১টি মন্তব্য

  1. আপু অসাধারণ লিখেছেন। আমি বিমোহিত মুগ্ধ। রাতের নিস্তব্ধতায় মনের বিষাদ বেড়ে যায়, অভিমান দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা সতত

  2. অনন্য অসাধারণ লিখলেন আপু।
    আমার একটা অনুরোধ রাখবেন আপু, ব্লগে কবিতা ছাড়া অন্য কিছুও লিখুন, এতে ব্লগে ভিউ বেশি পাবেন, আপনার ভক্তকুল বাড়বে, কারণ ব্লগে যারা পড়তে আসেন তারা কবিতা নয়, অন্য লেকগা পড়তেই বেশি স্বাচ্ছন্দ বোধ করেন।

      1. আপু কবিতা একেবারেই লিখতে না করছিনা, কবিতা লিখুন ফেইসবুকে, গল্প, সমসাময়িক বিষয়, স্বাস্থ্য, ইতিহাস সহ অনেক বিষয়ই ব্লগের জন্য চুজ করুন।

  3. ফেসবুকে শেয়ার দেখে ব্লগে পড়তে চলে এলাম।
    অসাধারণ কবিতা!
    কবিতা অনেক ভালো লিখেন। মাঝে মাঝে পেলে দারুন হবে।
    রাত যেন সকল বিষাদের মেলা।একাকিত্বের রাত আর নির্জনতা মনের গভীরের বিষাদগুলো দানা বেধে উঠে এক সাথে।

  4. চমৎকার কবিতা পড়ে মন ভরে গেছে। কয়েকটি লাইন অন্য মাত্রা যোগ করেছে কবিতায় ।
    আসলে আমি কবিতা প্রেমি কবিতার স্বাধ আর কিছু পড়ে পাইনি।
    আরও কবিতা পড়তে চাই

  5. গভীর রাতের একাকীত্বের চেয়ে কষ্টের আর কিছু নাই, রাত যত গভীর হয়, অভিমান,কষ্ট, অভিযোগের পাল্লা তত বেশি ভারী হয়,আর হয়ে পরে তোমার লেখার মত বিরান বিষাদভূমি। শুভকামনা আপু।

  6. মন খারাপের রাত দীর্ঘ হয়, দীর্ঘ হয় আর্তের রাত্রিও।
    তবুও আমরা রাত ভালোবাসি। একমাত্র রাতের স্নিগ্ধতাই শুষে নিতে জানে সমস্ত বিষাদ।

    কবিতা সুন্দর হয়েছে 🙂

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?