মূল লেখায় যান

বিবর্তনবাদ

সুপর্ণা ফাল্গুনীকবিতা২০টি মন্তব্য

পড়ন্ত বিকেল সন্নিকটে দন্ডায়মান,
মস্তিষ্কের অনুরণনে বাজেয়াপ্ত সময়ের সমন।
মায়ার কম্পনে প্রকম্পিত আয়ুষ্কাল;
বাগানবিলাসের মোহে ব্যথার কন্টক ফুটন্ত-গোলাপ;
বহমান ক্ষরণের রক্তিম-আভা চোখের পর্দায় ভাসে।
সমুদ্রের নোনা জল ছুঁয়ে যায় কপোল-মানচিত্র-
বাতাসে ‘বেলাশেষে’র দৈববাণী কর্ণগহ্বরে আছড়ে পড়ে।
কথার ভাঁজে ভাঁজে সত্য-মিথ্যা এফোঁড়ওফোঁড় হয়ে- নকশী কাঁথা গায়ে জড়ায় ডারউইনের বিবর্তনবাদ;
জীবনানন্দের বনলতারা শালিক-টিয়ার বেশে নির্জন যমুনার তীরে পুঁথি পাঠের আসর বসায় না।

মোনালিসার রহস্যময়ী চাহনিতে ব্যোমকেশ, ফেলুদা রহস্যের গন্ধ খুঁজতে ঝাঁপিয়ে পড়ে না ।
পরস্ত্রী অপহরণকারী রাবন আজো পরিপূর্ণ খলনায়কের ভূমিকায় বর্তমান;
বাতাসে ধুতুরার গন্ধ ছড়িয়ে পড়ে মৃত্যুর আলিঙ্গনে।
মনের জলছবিতে চিত্রাঙ্গদা উঁকি দিয়ে যায় এলোমেলো সন্ধ্যায়-
চন্দ্রমুখীদের ভালোবাসা জলসা ঘরের আলোকসজ্জায় কালবৈশাখী ঝড়ের আঁধার।

ছবি-গুগল

২১শে জানুয়ারী ২০২১

মোট পড়েছেনঃ ৯৩১জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২০টি মন্তব্য

    1. কেন দিবো একান্ত অনুভূতি তে দাদাভাই ? আপনি জানানোর পর সিদ্ধান্ত নেবো কোন বিভাগে দিবো। অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম

  1. বিস্তৃত দিগন্ত জুড়ে শুধুই অনেক অনেক না
    ক্ষীয়মাণ সতেজ সবুজ, ক্রমান্বয়ে ধেয়ে আসছে মরুময়তা,
    শস্যের উর্বর ভুঁয়ে শুধুই ফেটে ফেটে যাওয়া।
    তবুও ভাবি
    একদিন হবে সবুজে হাঁটাচলা।

    1. কঠিন হবে কেন হাসি আপু? ডারউইন, চিত্রাঙ্গদা, মোনালিসা, ব্যোমকেশ উল্লেখিত চরিত্র গুলোর সাথে আমরা সবাই পরিচিত। এবার দেখুন সহজ লাগে কিনা? অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই পড়ার জন্য, নিয়মিত অনুপ্রেরণায় রাখার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন

  2. অকাতরে বিলিয়ে দেয়ার মাঝে আত্মতৃপ্তি আছে, কিন্তু বিনিময়ে পাওয়া প্রতিদানে শুধুই ক্ষরণ। চন্দ্রমুখীদের ভালোবাসা খেই হারিয়ে ফেলে সূর্যের তাপে, দিনশেষে ব্যোমকেশ ফেলুদা ফিরে যায় আপন নীড়ে।
    কেবলমাত্র বিবর্তনবাদ অমর, বাকি সব বাদ।

    শব্দের অলংকরণে মুগ্ধ হয়েছি, জানি না কতটা বুঝেছি।
    কবিতায় ভালো লাগা রইলো।
    শুভ কামনা 🌹🌹

  3. সত্যকে সত্য এবং মিথ্যেকে মিথ্যে ভেবেই চলতে হয়। চিরসত্যকে যারা অস্বীকার করে মিথ্যে হিসেবে গ্রহণ করে তারা চিরকালেই মানুষরূপী ভন্ড। সত্য ভালোবাসার মর্ম তারা কোনকালেই বুঝবেনা। তাদের কাছে এসব গুটিকয়েক চরিত্রের মাঝেই সীমাবদ্ধ।

    অথচ সত্য মতবাদকে যারা প্রতিষ্ঠা করে এবং যারা বিশ্বাস করে উভয়েই টিকে আছে থাকবে ইতিহাসের পাতায়। আমরা এমন মানুষই হতে চাই।

    শুভকামনা আপু।

  4. এসব ভন্ডদের থেকে মুক্তি মেলে না সহজে। আলো-অন্ধকার, ভালো-মন্দ নিয়েই আমাদের বেঁচে থাকা। সত্য,
    ন্যায়ের পথে জীবন যাপন করে শেষ গন্তব্যে পৌঁছাতে চাই। ভালো থাকুন সবসময় শুভ কামনা নিরন্তর

      1. পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আপনাকে। আশা করি নিয়মিত আপনার অনুপ্রেরণা ও আশীর্বাদে রাখবেন। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?