মূল লেখায় যান

বালুচর

আলমগীর সরকার লিটনকবিতা১১টি মন্তব্য

নিঃশ্বাসের সাথে দেহের প্রেম রহ রহ!
চলছে দেখো মাঠে ঘাটে হাঁট বাজারে
রাগ অনুরাগে আকাশ বেজায় কালো;
চারিধারে ঘোর বর্ষায়, নয়ণ ভেজে আইল
হেঁটে হেঁটে চলে যাই! সাদা মেঘে কাল।
তবুও তরুলতা পশু পাখি কথা কয়-
পৃথিবীর মাটি সনে অথচ সোনালি মাঠ
হেসে উঠে বৈকালি ধূলিমাখা সন্ধ্যায়
চাঁদটা বুকের মধ্যে উকিছুকি পূর্ণিমার রাত
আহত নোনা ঘ্রাণ ভিজাই ভোর দুপুর!
অতঃপর এখন প্রেম শুকিয়ে বালুচর প্রায়।

১৪ আশ্বিন ১৪২৮, ২৯ সেপ্টেম্বর ২১

মোট পড়েছেনঃ ৮৪২জনআজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

  1. প্রকৃতির নিয়মের বেড়াজালের আস্ফালন।
    শুরুটা সতেজতায় হলেও এক সময় বিবর্নতার রুপ রেখা দেখা দেয়।তখনই মলিনতা, শুকিয়ে যাওয়া।
    আবার অন্যভাবেও ভাবা যায় প্রকৃতির সবকিছু যার যার অবস্থানেই ঠিক আছে।।উপলব্ধি টা কোনভাবে করা হবে সেটাই মুখ্য বিষয়

    খুব সুন্দর প্রকৃতির উপখ্যান আপনার।ভাল লেগেছে।
    অসংখ্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।