মূল লেখায় যান

বাতাসের ঘ্রাণে ঘ্রাণে

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি১৩টি মন্তব্য

 

পিলপিল করে ধেয়ে আসছে দুর্যোগ-দুর্বিপাক দলে দলে,
চিনচিনে স্যাঁতসেঁতে ভয়ের সর্বস্বতায়, বিফল যখন নির্জন অশ্রুপাত,
নির্বিকার সূত্রহীন ভ্যাবাচ্যাকা অন্তরের অভ্যন্তরে শুধুই স্মৃতির যন্ত্রণা;

নিরেট ইউরেকা ইউরেকা শুধুই ধড়ফড়ে দুঃস্বপ্ন,
ক্ষতযুক্ত ম্লান প্রাণে শুধুই খুঁজে ফেরা
একটুখানি উদ্ধার চিহ্ন;

অন্তহীন হিবিজিবি হৃৎপিণ্ডে দিনের পর দিন
স্পন্দমান হৃদয়ের খোঁজ,সামান্যের উত্তাল প্রশান্তিতে,
হইহুল্লোড়ের সাক্ষী-সাবুদ লুকিয়ে;

যেখানে এখন শুধুই জ্যোৎস্নার উজ্জ্বলতা,
সীমান্ত পার ক’রে দেয়া
বাতাসের মিহি ঘ্রাণে ঘ্রাণে চাঁদের নাচন;

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ৬৮৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৩টি মন্তব্য

  1. দুখের জ্যোৎস্নায় স্নাত চন্দ্রিমার সাড়া
    নিশ্চয় জাগলে করে আপনাকে হারা।

    সুন্দর শব্দ চয়ণ ও উপমার ব্যবহার।
    আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।

  2. স্মৃতিকে তবে বিস্মৃতির অতলে ভাসাই বেঁধে মস্ত পাহাড়
    ডুবে মরুক সাগর তলে,,
    তাকে ঘিরে নতুন করে জন্মাক কোনো দীপ,
    শ্যাওলা জালে ঢাকা পড়ুক বিস্তীর্ণ জলে।
    হৃদয় ভাঙার সাক্ষী সাবুদ কই?
    পেয়েছে কি খোঁজ বাদী বিবাদীর!

অনলাইনে ডাক্তার দেখাতে চান?