মূল লেখায় যান

বাজা ঢোল

আলমগীর সরকার লিটনকবিতা১০টি মন্তব্য

=========================
তোর বোকা শোকা মন মেঘে
ঝড় হাওয়া বোবা বৃষ্টি ঝরবে
কুল কিনারা পাবি না খুঁজে-
চালাক হতে লাগলে না সঙ্গ বেস
তবুও চালাক হবি অন্তবেসে
বাজা ঢোল- নিজের পিঠে- নিজে।

দেখবি হঠাৎ রঙধনু বিকেল হাসে
হাসে রোজ জোছনা তারা
সোনালি দিনগুলো তারাও হাসে
হাসেন যত আঁধার খিট খিটে;
বসলে তারার মেলায় আধার টুটে
বাজা ঢোল- বাজা নিজের পিঠে- নিজে।

তবুও হুস হলো না এ জনমে
আর কয়দিন বাঁকি জনম তরী!
তোর বুকের মাটি জনম খাঁটি-
বুঝলি না রে বোকা শীতল পাটি
হাটিস না বোকা শোকা মেঘের সনে
বাজা ঢোল- বাজা রে ঢোল বুক পিঠে।

১৩ শ্রাবণ ১৪২৬, ২৮ জুলাই ২০
——————————

মোট পড়েছেনঃ ৬১২জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১০টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?