মূল লেখায় যান

বাউড়ি বাতাসে বাওয়াল ভাবনা (৭)

আগুন রঙের শিমুলএকান্ত অনুভূতি১১টি মন্তব্য

১

সেন্টারফোল্ডের মতো ঝলমলে উপস্থাপন –
এই দেখো, না দেখোনা লুকোচুরি
আজ এই হাত কাল ঐ হাত ঘোরাঘুরি –
এইরকম করে আর কতদূর যাবে?
অথচ আমি তো জানি –
জীবন বদলাতে চেয়েছিলে, চারুলতা।

২

কখন যে মুছে আসে আলো –
কখন যে পর হয় পরিচিত ঘ্রাণ,
মনে রাখবার আয়োজন করেই ভুলেছি তার সব
কথা, ব্যথা, হাসি, অভিমান ; একান্ত অনুভব।

৩

খর রোদ্দুরের –
নিদাঘ দাহকালে
বিভাজনের ছবি দেখি,
আকাশের আয়নায়।
দ্বিখণ্ডিত জীবনের –
উড়াল দ্বীর্ঘশ্বাস
বেপথু হাওয়ায়
বিষণ্ণ পরবাস।

৪

সেই যে নদীটা –
যার বুকের থেকে দেখা যায়,
পথে পথে মায়া ছড়ানো।
তার সাথে দেখা হলে ফের, জেনে নিও –
তার জলের কোন ঘুর্নিতে দুঃখ লুকানো।

৫

আতশবাজির রঙের উৎসবে বিব্রত জোছনা
আমার নিঃসাড় মুখ দেখো –
তোমাদের রঙ্গীন আলোর সৌরভ ;
আমার আধাঁর পোড়ানো, বোঝনা।

৬

অথচ, সহায় হবার কথা ছিল …
নিশূন্য চরাচরে, মৃত সময়ের ঐ পাড়ে –
সাহস দেবার কথা ছিল অন্ধকারে
কি অদ্ভুত মানবজীবন।

মোট পড়েছেনঃ ৬৪৬জনআজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

  1. বদলাতে চাইলেই বদল হওয়া যায়না। তাহলে এমন অনেক চারুলতা আছে যাদের স্বপ্ন নেই। লাল-নীল বাতির আলোয় তারা ঝিলিক দেয়, আর দিনের আলোয় অচেনা রোদ্দুর। সাদা-কালো। প্রতিটি কবিতাই দারুণ। আর১, ৪, ৫ মন ছুঁয়েছে।

  2. খর রোদ্দুরের –
    নিদাঘ দাহকালে
    বিভাজনের ছবি দেখি,
    আকাশের আয়নায়।
    দ্বিখণ্ডিত জীবনের –
    উড়াল দ্বীর্ঘশ্বাস
    বেপথু হাওয়ায়
    বিষণ্ণ পরবাস।

    অপুরব লাগলো।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।