মূল লেখায় যান

বসন্ত বসন্তে আসে ফি বছর

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২০টি মন্তব্য

 

নিপুণ-প্রয়োগ আত্মসমর্পণের পদ্ধতি খাটিয়ে
শিমুল/পলাশ বলছে, কড়ে-আঙ্গুল স্পর্শে,
সে আর কোথাও যায়নি/যাচ্ছে না;
এখানে, এই এখানে, অবশ্যই তার শেষ ঠিকানা!

বসন্ত এলেই বসন্ত আসে ফি বছর,
এরপর এভাবেই, সবার বুক কাঁপিয়ে/মাড়িয়ে
দিব্যি হাওয়া, অন্য কোন ঘাটে, অন্য কোন বন্দরে;
এ-ও এক নিঃশর্ত-নান্দনিকতা।

যথারীতি বসন্ত-নাগর অপেক্ষায় আছে,
শিমুল/পলাশ বনের অন্য প্রান্তে,
ফি বছরের মত।

 

ছবি……নেটের

মোট পড়েছেনঃ ১২৫৬জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২০টি মন্তব্য

    1. দেখুন পাল ঠিকঠাক ভাবে বাগিয়ে ধরুন, হাওয়া লাগতে বাধ্য।
      তবে মনে রাখতে হবে তা খুব-ই সাময়িক শান্তি মাত্র।
      বসন্ত আসে যাওয়ার জন্য, শুধু এইটুকু খেয়ালে আনুন।

  1. বসন্তের অপেক্ষায় থাকে বলেইতো বসন্তের এত ভাব! কখনো এই ঘাটে কখনো ঐ হাটে নেচে-ঘুরে ফিরে আসে, ফিরে যায় আর-বছর/ ফি বছরের মতোই।
    বসন্তের ভাব-সাব বজায় থাকুক আপন মহিমায় 🙂

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?