মূল লেখায় যান

বলে দে –ভালোবাসি

আফ্রি আয়েশাকবিতা২৮টি মন্তব্য

 

“ভালোবাসি “ – বলা সহজ
বলে দিলাম, অন্ধ হই

বলিনি আসুন, হাত ধরে হেঁটে যাই
চৌরাস্তার মোড়ে , খুঁজে নিন আপন রাস্তা
বলা হয়নি –
বুক পেতে দে
নিজেকে জল করে মিশিয়ে দেই
নিমিষে তোর বুকে

ভালবাসতে হয় নাকি বুঝে সুঝে
ভাবনারা ক্লান্ত ভীষণ
তাই বলে ভুলিনি জীবনের জটিলতা
যাপিত জীবনের অপচয় … বাস্তবতা

মনে ও শরীরে জাগিয়েছিস যে তৃষ্ণা
সে দায় তোকেই দিলাম…


ভালবাসাকে বলি না
বলে দে –ভালোবাসি
ভালবাসাকে বলি না
–
এসো ছুঁয়ে দাও
আমি লজ্জা হারাই।

মোট পড়েছেনঃ ৮০৯জনআজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. উহুহ ভুল করলেন , এই কবিতার নায়িকা বাংলা সিনেমার নায়িকা না । সে শর্ট ফিল্মে র নায়িকা । ধমকা ধমকি মারামারি তে বিশ্বাসী না । নীরবে মেনে নেয়াতে বিশ্বাসী … আপনার ফানের সাথে ফান করতে পারলাম না সরি। ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙂 ।

  2. বুক পেতে দে
    নিজেকে জল করে মিশিয়ে দেই
    নিমিষে তোর বুকে
    —-অসাধারণ।। আমি অভিভূত , আমি বিদ্ধ ভালসাবাস তীক্ষ্ণ বাণে।।
    মন্তব করবো শবদ রাজ্য বাঘবন্দি।। (3

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।