মূল লেখায় যান

বর্ষণ মন্দ্রিত

সুপর্ণা ফাল্গুনীকবিতা৩০টি মন্তব্য

হে বর্ষণধারা, বেলা-অবেলা বোধোদয় নেইকো তোমার?
ভোরের মিষ্টতা, দুপুরের আলস্যে, সন্ধ্যার গোধূলি লগ্নে;
বারান্দা ছুঁয়ে, জানালার কার্নিশ বেয়ে অঝোরে ঝরো।
এক-পা দু’পা করে যে শিশুটি হাঁটছে ,
আধকলি কথার মায়াজালে আবৃত যে’জন;
সে-ও তোমাকে ছুঁতে চায় বিভোরতায়, অবোধ্য ভাবনায়-
শীতল পরশের আহ্বানে।
ছোট ছোট আঙ্গরাখা-শিষ বেয়ে-
গড়িয়ে পড়ে বর্ষণধারা সর্বাঙ্গে।
পূর্ণ অবয়বে খেলে যায় আনন্দের বহ্নিধারা।
বর্ষণ জলে সিক্ত মৃত্তিকার সোঁদা গন্ধে চারিদিক বুঁদ;
শুষ্ক, রুক্ষ পত্ররাশি জেগে উঠে নব বারিধারায়।

মোট পড়েছেনঃ ৮৫৮জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩০টি মন্তব্য

  1. এক-পা দু’পা করে যে শিশুটি হাঁটছে ,
    আধকলি কথার মায়াজালে আবৃত যে’জন;
    সে-ও তোমাকে ছুঁতে চায় বিভোরতায়, অবোধ্য ভাবনায়-
    শীতল পরশের আহ্বানে।

    চমৎকার শব্দশৈলীতে মুগ্ধতা অনিমেষ।

  2. “পূর্ণ অবয়বে খেলে যায় আনন্দের বহ্নিধারা।
    বর্ষণ জলে সিক্ত মৃত্তিকার সোঁদা গন্ধে চারিদিক বুঁদ;
    শুষ্ক, রুক্ষ পত্ররাশি জেগে উঠে নব বারিধারায়।”

    সুন্দরতো শব্দশৈলী। লাগলো ভালো।
    শুভ কামনা দিদি।

  3. নব বারিধারায় মুছে যাক সকল অশুভ অকল্যাণ অসুচি
    নব উদ্যমে পৃথিবীর সমস্ত সৃষ্টি ফিরে পাক তাদের প্রাণ।

    চমৎকার লিখেছেন দিদি
    ভালো থাকুন সুস্থ থাকুন

  4. এক-পা দু’পা করে যে শিশুটি হাঁটছে ,
    আধকলি কথার মায়াজালে আবৃত যে’জন;
    সে-ও তোমাকে ছুঁতে চায় বিভোরতায়, অবোধ্য ভাবনায়-
    শীতল পরশের আহ্বানে।

    চমৎকার লিখেছেন দিদি,
    কবিতা ভালো লাগা জানিয়ে গেলাম।
    ভালো থাকবেন, শুভ কামনা 🌹🌹

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?