মূল লেখায় যান

ফিরবে তো?//

বন্যা লিপিএকান্ত অনুভূতি১৯টি মন্তব্য

বিষণ্ণ রাত পেরিয়ে গেলে তুমি ফিরে এসো সোনালী সুর্যের আলোয় ধুয়ে।
প্রথম আলোর মতো হাত ভর্তি করে দেবো কিছু রোদ্দুর! নেবে তো?
প্রতিদিন অপেক্ষারা হোঁচট খেতে খেতে আহত হচ্ছে।
ভুলে গেছো?
এখানে এখনো রয়ে গেছে শুকনো মরা ডালের মাঝে দুটি পাতার জীবন।
দেখবে এসো!
আবদারের হাত বাড়িয়ে দিয়ে দেখো ;আজো ইচ্ছে গুলো নিঃশ্বাস নিচ্ছে নিঃশ্বাসের সাথে জড়িয়ে।
খুব কি বেশি চেয়েছি?
একটা জীবন ধরে চেয়েছি শুধুই তোমার কন্ঠ শুনতে!
খুব কি বেশি?

মোট পড়েছেনঃ ৮৪৫জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৯টি মন্তব্য

  1. অনেক বেশি বেশি চেয়ে ফেলেছেন আপনি! পুজিবাদের দুনিয়ায় এত বেশি চাইতে হয় না। নইলে জামানত বাজেয়াপ্ত হবার আশংকা থাকে 🙂

    হাহাহা, এতো সুন্দর করে কিভাবে লেখো তাই-ই ভাবি। ছেলে হলে তোমার প্রেমে ডুবে যেতে এক মূহুর্ত দেরি করতাম না 😜😜

    এভাবেই লিখো, এমনই থেকো,
    ভালোবাসা অনেক অনেক ❤❤

    1. আপনি ঠিকই বলেছেন।পুজিবাদের দুনিয়ার কথা বেমালুম ভুলে যাই নিয়মমাফিক। আর তাইতো জামানত বাজেয়াপ্ত হতেই থাকে কেবলই!

      ভাগ্যিস, তুমি ছেলে নও 😊
      তবে ভালো কি কম বাসো?
      ভেবে দেখো তো!

      ভালবাসা ❤❤❤

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?