মূল লেখায় যান

ফাল্গুন রঙে

আলমগীর সরকার লিটনকবিতা১৩টি মন্তব্য

ফাল্গুনের অনল রঙ আকাশের গায়ে দেখি!
এক কোকিলের গান শুনি- তবু মন ভরে না,
একমুঠো মাটির দিকে তাকালে ধূসর মনে হয়;
সব ফুলের গন্ধ যেনো বোতলের মধ্যে বন্ধ।
অথচ বাতাসে হিম শীতল ঠান্ডা অনুভব-এতো
শীতের পাণ্ডা শেষ- এখন রৌদ্রতাপ উষ্ণ!
খারাই তুফানের মেঘ শেষে নীল মেঘ হঠাৎ
বৃষ্টিপাত তারপর রাতে শীত উষ্ণ অপেক্ষা!
কি দেখালে ফাল্গুন? আমি শুধু মাটি, দুর্বাঘাস,
ঘাসফড়িং,জল হাওয়া উপভোগ করি ফাল্গুন রঙে।

০২ ফাল্গুন ১৪২৮ ১৬ ফেব্রুয়ারি ২২
https://youtu.be/s59bSLpteIs

 

মোট পড়েছেনঃ ৭৩৬জনআজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।