মূল লেখায় যান

ফাগুনের ফাল্গুনী

তৌহিদুল ইসলামশুভেচ্ছা৩১টি মন্তব্য

দীপশিখার সোনালি আলোর হাতছানিতে
আগুন রঙা শিমুলের ফাঁক গলে
বাগানবিলাসের মাধুর্য বিলাসিতায়,
ফাগুন এসেছে মায়াডোরের আলিঙ্গনে।

কৃষ্ণচূড়ার আড়ালে, মেঠোপথের বাঁকে
নিঃসঙ্গ দুপুরের আলসেমিতে কিংবা
নতুনের প্রস্ফুটিত সুর মূর্ছনায়,
ফাগুন এসেছে ক্লান্ত দেহের উচ্ছ্বাসিত প্রাণে।

বিরহী কোকিল কোকিলা কুহুতান ব্যঞ্জনে
সকাল-সন্ধ্যার ব্যস্তানুপাতিক অক্ষমতায়
গেরুয়া বসনে অপেক্ষার বাউল গানে,
ফাগুন এসেছে বাতায়নবর্তিকার সরব জয়ধ্বনিতে।

ব্যাস্ততাকে দূরে ঠেলে, সোনেলার পেলব বদান্যতায়
ফাগুন কবিতার উন্মুক্ত আহ্বানে
শতবর্ষী আয়ুর অলিখিত আশীর্বাদ প্রাপ্তিতে,
ফাল্গুনী এসেছে উদীত নক্ষত্রের নতুন বারতায়।

— ব্লগার সুপর্ণা ফাল্গুনীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

মোট পড়েছেনঃ ১০২০জনআজ পড়েছেনঃ ০জন

৩১টি মন্তব্য

  1. ভাইয়া চমৎকার একটা লেখা পড়ে সত্যি মুগ্ধ হলাম, ফাল্গুনের কবিতা হৃদয় রাঙিয়ে দিল।
    অনেক অনেক ভালোবাসা ও শুভ কামনা রইল। শতবছর বেঁচে থাকুন, দোয়া রইল।
    শুভ জন্মদিন দিদিভাই

  2. তৌহিদ ভাই আপনার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনাদের এমন ভালোবাসার যোগ্য সম্মান যেন সবসময় দিতে পারি ঈশ্বরের কাছে এই প্রার্থনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম

  3. বাহ্।ভাইটির জবাব নেই।কত সুন্দর একটি কবিতায় বোনটির জন্মদিনের শুভেচ্ছা জানালেন।এ কেবল আপনার দ্বারাই সম্ভব।
    শুভ জন্মদিন প্রিয় ব্লগার আপু।ভাল থাকুন সুস্থ থাকুন বেচে থাকুন হাজারো বছর।

    1. সত্যিই ভাইটির কোনো জবাব নেই। এমন শুভেচ্ছা ও শুভকামনা পেলে মনটাই আবেগ আপ্লুত হয়ে পড়ে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমার জন্য আশীর্বাদ করবেন। ভালো থাকুন সুস্থ থাকুন

    1. একদম, ফাগুন যেন ফাল্গুনীকে রাঙিয়ে দিলো এতো সুন্দর লেখনীতে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সুস্থ থাকবেন। শুভ রাত্রি

  4. অতি দ্রুততার সাথে সুপর্ণা ফাল্গুনী সোনেলা ব্লগের অতি পরিচিত এবং সবার প্রিয় ব্লগার হয়ে গিয়েছেন।
    সুপর্ণা ফাল্গুনীকে জন্মদিনের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা।

    1. সহব্লগারদের নিয়ে শুভেচ্ছা পোস্ট লিখতে ভালোই লাগে। সময়াভাবে সবাইকে নিয়ে লিখতে পারি না। এর জন্য আমার আফসোস এর শেষ নেই। চেষ্টা থাকবে সবসময়। ভালো থাকুন আপনিও।

  5. প্রথমে বলে নেই,,
    শুভ জন্মদিন দিদি ভাই,অনেক অনেক ভালো থাকুন ঠিক যেমনটি আপনি চান। এভাবেই সবাইকে ভালো রাখুন।
    এবার আসি তৌহিদ ভাই,অনেক সুন্দর করে শুভেচ্ছা দিয়েছেন ধন্যবাদ আপনাকে, শুভকামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।