মূল লেখায় যান

প্লাবনে প্লাবনে

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৯টি মন্তব্য

 

এই থমকে যাওয়া ক্লান্ত রাত যখন দারুণ মায়াময়
বিষণ্ণতায় হেঁটে হেঁটে যায়, ঋতুর কান্না নিয়ে,
শুনে শুনে, নিঃস্পৃহ প্লাবনে প্লাবনে,
বৃষ্টির উদ্দাম নাচনে বিষে বিষ ঢেলে;

খাটো হয়ে আসা প্রাণ-চঞ্চলতা হাসপাতাল মৃত্যুর মত
ক্রমান্বয়ে গ্রাস করতে থাকে,
ডুবিয়ে দেয়া বর্ষারা ঝাঁপিয়ে পড়ে
জানান দিয়ে দিয়ে, ডুববে ডুবাবে এমন পণ নিয়ে;

দিশেহারার মত সবাই মিশে যাই কালো-জলের স্রোতে;

সুবর্ণ সন্ধ্যায়
স্বপ্ন-ডানার পাখিদের আর জলকেলি করা হয়-না;

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ৬০০জনআজ পড়েছেনঃ ০জন

৯টি মন্তব্য

  1. কি যেন এক বিষন্ন হাহাকার। মৃত প্রলয়ের নাচন। বাঁচার আকুতি নিরব যেন জলের ডাকে। স্রোতের ঘূর্ণিপাকে জোৎস্নার আলো পথ হারিয়ে ফেলে। এক সময় সবকিছু থেমে যায়। থামে না শুধু জীবনের গতি। শুভ কামনা রইলো।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।