মূল লেখায় যান

প্রেমের মহল

সুপর্ণা ফাল্গুনীকবিতা২১টি মন্তব্য

 

পদ্ম পাতায় তোমার নাম লিখেছি ;
ভালোবাসার ফাগুনে পুড়বো বলে অহর্নিশি।
শঙ্খচিলের ডানায় স্বপ্নের বাসর রচিবো ;
ঘাসফড়িং হয়ে ফুলের বনে সোমরসে বুঁদ হবো।
শিশিরের কণায় মাল্যদান উত্তরীয় পবন সমীপে-
অভিলাষের আলিঙ্গনে ঔষ্ম হবো নীহারের আবক্ষে।
তোমার প্রতিমূর্তি গেঁথেছি হৃদয়ের রক্তিম ফ্রেমে-
বুকের উন্মুক্ত গালিচায় সুখের আঁচড় লেগেছে মধুক্ষণে;
বসন্তের দূত ফিরে আসুক প্রেমের ভরা-যৌবন পুষ্পরজে।
মন-পবনের নায়ে কামনায় সিক্ত হবো নবীনের আমন্ত্রণে-
তুমি-আমি প্রেমের মহল গড়বো ধরণীর হরিৎ ক্যানভাসে।

ছবি-গুগল

মোট পড়েছেনঃ ৮২৬জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২১টি মন্তব্য

  1. প্রেম ও প্রকৃতির অপূর্ব সমন্বয় প্রিয় কবি।
    সুন্দর উপমার সমাহার।
    আবেশিত সুধার ধারায় মুগ্ধতা একরাশ।
    আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।

  2. পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়
    ভেঙে যায় যাক তবু করিনা ভয়…

    তাজমহল এর ছবি দেখলেই আমার এই গানটা মনে পড়ে, মানে আমার মন গাইতে থাকে 🙂
    কবিতার কথা যদি বলি তাহলে বলবো, এমন আবেগ দিয়েই ভালোবাসার মহল গড়তে হয়।

    শুভ কামনা নিরন্তর 🌹🌹

    1. গেয়ে যান, আমাদের কে ও শুনাইয়েন সময় সুযোগ পেলে। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। অনেক অনেক দিন পর আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগছে। ভালোবাসা অবিরাম 🌹🌹 নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?