মূল লেখায় যান

প্রার্থনা

আদিব আদ্‌নানএকান্ত অনুভূতি১৪টি মন্তব্য

 

বনান্ত বিথী পথে হেঁটেছি অনেক কাল ধরে
উদ্দেশ্যহীন উদ্দেশ্য নিয়ে একাকী , স্বজনের সাথেও ;
তাড়াহীন জীবনের সামান্য আরাধ্য বন্দরে
কুড়িয়েছি ফুল ফল ঝরা পাতা দিনান্তে ,
খুঁড়ে দেখছি খুঁটে খুঁটে খুঁড়িয়ে হলেও ।
ফুলেরা ছড়িয়েছে পুষ্প রেণু
ফলেরাও পড়েনি পিছিয়ে ,
শুনেছি বোলতার গুঞ্জন
অপ্সরী তেঁতুল পাতারা দিয়েছে ঝির ঝিরে বাতাস
এলো মেলো চুলে ।

সোনালী বন্দনার ভৃত্য সেজে ভাড়া খাটা দাস হয়ে
মরে যাব মরণের আগে !
প্রার্থনা ,
হে ঈশ্বর , যৌন পুলিশের হাত থেকে বাঁচতে
আমায় ধ্বজভঙ্গ করে দাও চিরতরে ।

মোট পড়েছেনঃ ৮৮০জনআজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য