মূল লেখায় যান

প্রথম দেখা

স্বপ্নএকান্ত অনুভূতি৩২টি মন্তব্য

মোবাইলটি চোখের সামনে এনেই চমকে উঠলাম । ছোট একটি মেইল ‘ আমি এখন ৩০ মিনিট দূরে । ‘  মেসেঞ্জারে মেইলটি দেয়া হয়েছে ১২ মিনিট পুর্বে । এর অর্থ তুমি পৌছাবে আর ১৮ মিনিটের মধ্যেই । স্টেশন থেকে খুব দূরে নই আমি । যানবাহনের জন্য অপেক্ষা করারও সময় নেই । পথচারীকে জিজ্ঞেস করায় সহজ রাস্তাটি পেয়ে গেলাম । হেটে যেতে লাগবে ২০ মিনিট , এরপর প্লাট ফরম খুঁজে নেয়া , আরো কিছু সময় চলে যাবে । আমার পুর্বে তুমি পৌছে অপেক্ষা করবে আমার জন্য ? এ হতে পারেনা । তুমি কেনো অপেক্ষা করবে ? আমি এসেছি তোমাকে রিসিভ করার জন্য । সিদ্ধান্ত নিতে দেরী করিনি আর । দৌড় লাগালাম । সোজা রাস্তা , ডান দিকে ঘুরেই উচু এক ব্রীজ । ব্রীজে উঠেই স্টেশন দেখা যায় । ব্রীজে দৌড়ে উঠতে বেশ কষ্টই হচ্ছিল । যত কষ্টই হোক , পৌছাতে হবেই নির্দিষ্ট প্লাট ফরম এ ২:২৫ মিনিটের পুর্বে । হাঁপাচ্ছি বেশ , এক নাগারে এতক্ষন দোউড়াইনি যে অনেক দিন । চলে এসেছি স্টেশনের মুল গেটে , মোবাইল বের করলাম আবার , প্রত্যাশিত সময়ের পুর্বেই চলে এসেছি । প্লাট ফরম নাম্বার খুঁজে অপেক্ষা করছি ট্রেনের । আমার স্বপ্নের ট্রেন , যাতে চড়ে আসছে আমার স্বপ্নের দেবী ।

ষ্টেশনের ঘড়ির কাটায় ২:৩০ মিনিট । একদম সঠিক সময়ে স্বপ্নের ট্রেন প্রবেশ করলো ষ্টেশনে । ট্রেনের শব্দ , যাত্রীদের কোলাহল কিছুই কানে আসছে না । বুকের মাঝের হার্ট বিটের শব্দ শুনতে পাচ্ছি কেবল । ট্রেনটি যেন তখন এক যাদুকর । সম্মোহিতের মত তাকিয়ে আছি তার দিকে । যাত্রীদের নামা দেখছি । ট্রেনের যাত্রীদের মাঝে খুজছি তোমায় । কাছের বের হবার গেটে দাঁড়িয়ে আছি । কিন্তু তুমি কোথায় ? এটিই সঠিক ট্রেন তো ? দৌড়ে এসে আবার প্লাট ফরম নাম্বার দেখি । না ঠিকই তো আছে । আবার দ্রুত ট্রেনের কাছে ।

ঐ যে , ঐ তো আমার মিথুন । আমার স্বপ্নের দেবী । একা হেটে যাচ্ছে ডান হাতে ট্রলির ব্যাগ টেনে । মুল গেটের দিকে । চোখের সামনে থেকে সমস্ত দৃশ্য অপসারিত । দেখছি শুধু মিথুনকে , আমার মিথুন , আজ আমাদের প্রথম দেখা । একটু পিছনে আমিও হাটা শুরু করলাম । আগে দেখে নেই কতক্ষন মিথুনকে । ছবিও তুলি একটি । এরপর ভুলে যাই ছবি তুলতেও । হয়ত তোমার সিক্সথ সেন্স কাজ করছিলো , বুঝতে কি পেরেছিলে আমি দেখছি তোমাকে ? পিছন ফিরলে তুমি , দেখে ফেললে । হাসিতে উজ্জ্বল মুখ । গেট থেকে বেরিয়ে এসেই হাত ধরলে আমার । আমিও । কেপে উঠি প্রথম স্পর্শে । জগতের সবচেয়ে সুখি মানুষ আমি তখন (3

দৌড়ে স্টেশনে আসার কথা কিন্তু আজ তোমাকে জানালাম 🙂

মোট পড়েছেনঃ ৭৬৯জনআজ পড়েছেনঃ ০জন

৩২টি মন্তব্য

    1. তখন বলিনি সংকোচে , যদি মনে মনে রাগ করে সে । যদি ভেবে বসে এত কাটায় কাটায় কেন আসবো আমি ? আগে এসে বসে কেনো থাকিনি ? প্রাপ্তি যে অনেক অনেক হয়েছে আমার আপু । এর বেশী তো আমি চাইনি 🙂

        1. আচ্ছা এরপর থেকে বলবো আপু । আপনার কাছ থেকে বিনামূল্যে টিপস নেবো 🙂
          দুঃখ করবেন না আপু , পাবেন পাবেন , দৌড়ানোর লোক পাবেন , সবুরে মেওয়া ফলে ।

  1. ইশ কি রোমান্টিক রোমান্টিক লেখা চলছে এখানে আমার চোখ কিভাবে এড়ালো বুঝতে পারিনি। বিরহের লেখা লিখতে লিখতে পড়তে পড়তে রোমান্টিক লেখার কথা ভুলেই গিয়েছিলাম। তা এরপর কি আর কিছু ঘটে নি ??? বুঝতে পেরেছি সেটা নিশ্চই আরেক পোষ্টে বলবেন? ঠিক আছে দিয়ে ফেলুন তাহলে পরবর্তী পোষ্ট।

  2. কেমন একটা কাকতালীয় ব্যাপার জানেন? আমিও একদিন ঠিক এমন করে একজনের জন্য স্টেশনে এসেছিলাম। যার কাছে গেলাম তার নাম স্বপ্ন । 🙂

  3. আমারও এমন একজন স্বপ্ন চাই , গুগলে সার্চ দিলে পাবো ভাইয়া ? আপনার লেখা পড়লাম , এখন পড়বো মিথুন আপুর লেখা -{@ -{@

  4. অন্য কোথাও এই একই ঘটনা উল্টোটি হয়েছিলো।

    প্রথম দেখার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আপডেট চাই।

    1. কোথায় আবার উল্টো হলো? মানে সেখানে কি কোন মেয়ে দৌড়ে গিয়েছিলো?কোনো ছেলে এসেছিলো ট্রেনে?
      এই পোষ্টই একটি আপডেট।তবে আরো লেখা হবে।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।