

আমি হেরেছি, আমি হেরেছি
গিয়াছি হেরে
বাংলার সবুজ শ্যামল প্রকৃতির কাছে
যে রূপসী সেজে বসে আছে
বাংলার মেঠো পথে
আমি হেরেছি, গিয়াছি হেরে
কাজল দীঘির কাজল জলের কাছে
যেথায় সকল জলজ প্রাণ থাকে শৃঙ্খলিত
হেরেছি বিঝরিত বকুলের কাছে
যার সৌরভ আছে আমরণ।
আমি হেরেছি, গিয়াছি হেরে
নীল আকাশের ধবল রঙের কাছে
যার বহতা দেখে
হেরেছি রঙধনুর কাছে
আছে যার সপ্ত রঙের বাহার।
আমি হেরেছি, গিয়াছি হেরে
পাখপাখালির কাছে
যাদের হর্ষে আছে বাহারি সুরের গান
গানে মুগ্ধ করে রাখে সকল মানুষের প্রাণ
হেরেছি বিটপীর সজীবতার কাছে
তার নির্মূল বায়ু দিয়ে বেচে রাখে সকল প্রাণ ।
আমি হেরেছি, গিয়াছি হেরে
রফিক শফিক সালামের কাছে
যারা মায়ের মুখ নিংসৃত বাণী রক্ষার জন্য
অকাতরে দিলে কত প্রাণ
হেরেছি সূর্যের উদারতার কাছে
যে নিজের আলোয় করেছে আলোকিত চাঁদকে।
আমি হেরেছি , গিয়াছি হেরে
বাংলার ত্রিশ লাখ কারিগরের কাছে
তাদের বীরত্বের বীর গাঁথার জন্য
তাদের কেউ করতে পারে নাই
ভিনদেশীদের পণ্য
দেশকে রক্ষার জন্য ছিল তারা ঐক্যবদ্ধ
হেরেছি বাংলার আম জাম ডুমুর ডালিম গাছের
মনোরম মুকুট ও জালি বেষ্টিত পরিবেশের কাছে
যাতে ধরে আছে বাহারি রঙের ফুল ও ফল ।
আমি হেরেছি, গিয়াছি হেরে
বাংলার পদ্মা মেঘনা যমুনা বিধৌত নদী কর্ণফুলীর কাছে
যার বাংলাকে পলি দিয়ে করে রেখেছে উর্বর
যার জন্য বাংলা জগৎকে উপহার দিচ্ছে
গোল্ডেন ফিবার
হেরেছি বিস্তর জোনাকির কাছে
যে নাকি বলে আঁধারে ছড়ায় বর্ণিল
আলো মিটমিট করে।
আমি হেরেছি, গিয়াছি হেরে
বাংলার মানুষের নিরপেক্ষ ধর্ম বিশ্বাস দেখে
যারা নাকি একে অপরের পাশে থাকে সুখে দুখে
মিলে মিশে আছে যেন আত্মীয়র মতো
হেরেছি বাংলার মানুষের গুণ দেখে
যারা নিজেতে বিভোর নয়
অপরের কল্যাণে বিলিয়ে নিজ জীবন সেই গুণ দেখে ।
আমি হেরেছি, গিয়াছি হেরে
বাংলার অবিসংবাদিত নেতার কাছে
যার বলিষ্ঠ কন্ঠস্বর আর সাহসী নেতৃত্ব বাঙালিকে
করেছে প্রাণের সঞ্চার
হেরেছি বাংলার মানুষের
ভ্রাতৃত্ব শান্তি সাম্য বিশ্বাস দেখে ।
রচনাকালঃ
২৫/০২/২০২০
মোট পড়েছেনঃ ১৫৮১জনআজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য
সোনেলায় আপনাকে স্বাগতম। এত বড় কবিতা, ছোট ছোট করে লিখলে আমরা আরও অনেক বেশী স্বাদ পেতাম। তবুও ভালো লেগেছে লেখা চালিয়ে যান, বানানের দিকে একটু সতর্ক দিলে আরও ভালো হবে।শুভকামনা।
অসাধারণ মন্তব্য করেছেন
শুভকামনা রইল নিত্য
কবিতা ভালো লাগলো। সোনেলায় আপনাকে স্বাগতম।
লিখুন নিজের মনে করে।
শুভ কামনা রইলো।
সত্যি অসাধারণ মন্তব্য করেছেন
শুভকামনা রইল সতত প্রিয় পাঠক
বেশ চমৎকার ভাবনায় মনলোভা চয়ন । মুগ্ধতা ও ভালো লাগা অপরিসীম ।
হৃদয় হার্দিক মন্তব্য করার জন্য ধন্যবাদ
শুভকামনা রইল সতত প্রিয় পাঠক
সোনেলায় স্বাগতম ভাই। আপনার লেখা পড়ে মনে হচ্ছে গল্প লেখাতেও আপনি পটু। আপনার লেখা গল্প পড়তে চাই।
ভালো থাকুন।
অবশ্য গল্প লিখব ভাই।
অসাধারণ মন্তব্য করেছেন
মন্তব্য লেখা র অনুপ্রেরণা দেয়
শুভকামনা রইল কবি
চমৎকার কবিতা। প্রকৃতির কাছে, ত্রিশ লক্ষ শহীদের কাছে , জাতির পিতার কাছে আমরা চিরঋণী। তাই এই হারাতে ও তৃপ্তি আছে। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা
অসাধারণ মন্তব্য করেছেন
শুভকামনা রইল সতত
রাজাকার আর ধর্ম ব্যবসায়ীদের প্রশ্রয় দিলে আমাদের হেরে যেতেই হবে।
ভালো লিখেছেন,
শুভ কামনা।
চমৎকার চমৎকার মন্তব্য করেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল সতত
বাংলার রূপ সৌন্দর্যের মুগ্ধতায় যুগে যুগে বহু কবিরাই হারিয়ে গেছেন আপনিও তাই। ফন্ট এবং বানানের প্রতি একটু বিশেষ নজরদিবেন। সোনেলায় স্বাগতম।
অসাধারণ মন্তব্য করেছেন
শুভকামনা রইল প্রিয় পাঠক
সুস্থ থাকুন সদা
পোস্ট সম্পাদনা নিয়ে কোনো সমস্যা হচ্ছে?
সম্পাদনা করে লেখা জমাদিন এ ক্লিক করবেন, তাহলেই হবে।
আপনি তো সম্পাদনায় গিয়ে লেখা খসড়ায় নিয়ে আবার পুন:প্রকাশ করছেন। কি ধরনের সমস্যা হচ্ছে তা গুছিয়ে লিখে একটি পোস্ট দিন। সমাধান পেয়ে যাবেন।
শুভ ব্লগিং।
প্রকাশিত লেখা সম্পাদনা করলে
পর্যবেক্ষণ দেখায় কেন।
খসড়ায় না গিয়ে কোথায় যাব।
লেখা সম্পাদনা করে ” লেখা জমা দিন ” এ ক্লিক করলেই সম্পাদনা হয়ে যাবে।
খসড়ায় নিতে চাইলে খসড়ায় ক্লিক করতে হবে, লেখা মুছে ফেলুন এ ক্লিক করলে লেখা মুছে যাবে।
আপনার লেখা পর্যবেক্ষনে যায়, কারন আপনি ব্লগের নীতি মানেন না। যতদিন না মানবেন ততদিন আপনার লেখা সড়াসড়ি প্রকাশ হবে না। পর্যবেক্ষনে থাকবে, ব্লগ মডারেটরগন প্রকাশ করে দিবেন।
আপনি ব্লগের নীতিমালা পড়ুন আগে। অন্য সবাই নীতিমালা মেনে চলেন তাই তাদের লেখা পর্যবেক্ষনে থাকে না।
শুভ কামনা, শুভ ব্লগিং।
Ok
দেশপ্রেম নিয়ে কবিতা ভালো হয়েছে।
শুভকামনা
চমৎকার মন্তব্য করেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল সতত
সুন্দর লেখায় দেশের-কবিতা।
দেশ প্রেম আমাদের সত্যি ই প্রয়োজন এই সময়ে।
অসাধারণ মন্তব্য করেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল সতত