মূল লেখায় যান

পরচর্চা…..

হালিম নজরুলছড়া২২টি মন্তব্য

 

কেউ খুশিতে নাচছে বেজায়
কেউ দুঃখে কাঁদে
জো বাইডেন জিতেছে, আর
ট্রাম পরাজয় ফাঁদে।

কেউ মাখে রঙ,কেউবা গাধার
গলায় পরায় মালা
কাদায় হাতি পড়ল বলে
অঙ্গে কারো জ্বালা।

জয়-পরাজয় হোক না যারই
লাভ হবে এক চুল ?
তবে কেন এই দেশেতে
এমন হুলুস্থুল!

ওদের টাকায় খাচ্ছিদাচ্ছি?
ওদের টাকায় বাঁচি ?
তবে কেন সকাল বিকাল
ওদের কথায় নাচি!!!

পরের বিত্তে সুখ চিত্তে !
পরচর্চায় ঘুম!
তার চে’ ভালবাসো মানুষ
দেশটাকে দাও চুম।

মোট পড়েছেনঃ ৮২১জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২২টি মন্তব্য

  1. বাস্তবতায় ঠিক। পরের চালের অপেক্ষায় থাকি! ওহ! তাকিয়ে রই পাবার আশায়!
    তাই নাচি খেয়ে না খেয়ে।
    মোড়লের পিছনে যেতেই হয়। ইন্ডিয়া, চীন , পাকিস্তান ও রাশিয়া মিলে রোহিংগা আমাদের ঘরে তুলে দিল। চীন ও ইয়ান্ডিয়া বন্ধু!! ক্ষমতা না থাকলে কেউ পক্ষে থাকেনা।

    বড় কর্তারা চায় অস্ত্র কেন যুদ্ধ কর। কিন্তু তা না প্রেরে তুলে দিল আপদ এখন ঠেলা সামলা। তাই আশায় বুক বাধি যদি বাইডেন কিছু করে?

  2. আমেরিকার নির্বাচন নিয়ে লাফালাফি করার কারণ তো অনেক। যদিও জানি নিজের টা নিজের ই করে খেতে হবে তবুও তাই নিয়ে করি আস্ফালন‌ । দেখা যাক বাইডেন কি করে সারাবিশ্বের জন্য! অভিবাসন আইন টাই আগে চাইবে ঠিক করতে। চমৎকার ছড়ায় ধন্যবাদ আপনাকে। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো

  3. সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন আলোচনা শীঘ্র হয়নি,
    মনে হচ্ছে আমেরিকার নির্বাচনে আমাদের অনেক কিছু আসে যাবে।

    আমরা আসলে চায়ের দোকানে অলস সময়ে আড্ডা প্রিয় জাতি,
    এতেই আমরা সুখ পাই।

    শুভ কামনা ভাই।

  4. আমেরিকার নির্বাচনে শুধু আমাদের নয় পুরো বিশ্ব রাজনীতিতে অনেক কিছুই যায় আসে। তবে আমরা অপ্রয়জনে যে ঢাক পিটিয়েছি সেটির প্রয়োজন ছিলোনা, নিছক মজা করার জন্যই করেছি। ব্যক্তিটি ট্রাম্প না হয়ে অন্য কেউ হলে এমনটা হতোনা।

    গতবারের নির্বাচনে বারাক ওবামা ছিলেন তার ট্রলও হয়নি কিন্তু! গুগোল সার্চ করলে দেখবেন প্রায় সব দেশেই এমনটা মজা করা হয়েছে।

    চমৎকার ছড়া পড়লাম ভাই। শুভকামনা রইলো।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?