মূল লেখায় যান

নয়ন তারা

আলমগীর সরকার লিটনকবিতা১৪টি মন্তব্য

জীবনের হিসাব কষতে কষতে
কোথায় এসে দাঁড়িয়েছি- যেনো সব পথ ভুলে গেছি;
কতটা সেকেন্ড চাঁদ ছুঁয়েছিলাম-
সব শিশির ঝরা শুকে গেছে! আফসোস শুধু গায়ের
পারে, কৃষ্ণচুড়া চুমু ছিল বুঝি বাঁকি!
কষ্টের পৃর্ণিমা রাত, রক্তাক্ত অশ্রু সজল উঠান।

তবুও থেমে নেই জীবনের প্রেক্ষাপট-
সোনালি রঙে মেখে মেখে কখন রঙিন হই- জানি না
দুষ্টুমির হাসি যেনো সবফুল ফুটাই গন্ধ-
বাতাস ছুঁয়া মৃদু স্পর্শ এক অনুভূতির দীঘশ্বাস উড়ে
মেঘমালা শুধু আকাশ বুকে জমাট বৃষ্টি,
অতঃপর হিসাব সহজ গুণ- ক্ষয়ে যায় নয়ন তারা।

০৪ পৌষ ১৪২৬, ১৯ ডিসেম্বর ২০

———————————–

মোট পড়েছেনঃ ৮৫৮জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৪টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?