মূল লেখায় যান

নীল অপরাজিতা

খাদিজাতুল কুবরাকবিতা২৬টি মন্তব্য

একটুখানি ভালোবাসা আমিও চাই!
সুখ তরীতে ভেসে ছেঁড়া দ্বীপে যাবার সাধ আমারো হয়!
কিন্তু আমি এও জানি এসব আমার জন্য নয়!
জন্ম থেকে দেখছি নিয়তি আমায় নির্বাসনে পাঠিয়েই
বেশি খুশি হয়…!

আমিও রক্তে মাংসে মানুষ, তাই রাগে- অনুরাগে,
সাধে – আহ্লাদে আপ্লূত হই!
ভালোবাসার চাদর মুড়ে একটু উষ্ণতা চাই!
তবে এ আমার শেষ সত্যি নয়,
ভালোবাসা ছাড়াও আমি দিব্যি বাঁচতে পারি
সহস্র শতাব্দী, আমার কিসের হারানোর ভয়?

আমার শীত কাটে অবহেলার চাদর গায়ে জড়িয়ে!
গীষ্ম কাটে গনগনে রোদে তীর্যক দাবদাহে পুড়িয়ে!
বর্ষায় আমার ঘরের চালের ফাঁকে বৃষ্টি ছুঁইয়ে পড়ে!
আমায় কি আর ভয় পেলে চলে কালবৈশাখী ঝড়ে?

ফুল আর নারীর নাকি খুব অন্তমিল!
মাঝে মাঝে ভাবি তবে আমার অন্তমিল কোন ফুল?
পদ্ম নই, রজনীগন্ধা নই, বেলী নই, গোলাপ ও নই!
আমি বোধহয় নীল অপরাজিতা!
আমায় কি আর ফুলদানিতে শোভা পায়?

আমার জীবন নিয়ে কোনো আপসোস ও নেই!
অদ্ভুত হলেও সত্যি!
আমার না পাওয়ার যন্ত্রণা, কষ্টগুলো আমায় শক্তি যোগায়, আত্মবিশ্বাস এনে দেয়!
উল্টো স্রোতে টিকে থাকার মন্ত্র শেখায়!
আমি নীল অপরাজিতা!
নীল বেদনাতেই আমায় মানায়!!

১৭/০৫/২০২০ইং

মোট পড়েছেনঃ ১৯০৮জনআজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. বাহ! দারুন কবিতা।
    নিজের অন্তমিল খুঁজেপেতে নীল অপরাজিতাকে আপন করে নেওয়া! শেষটায় নীল অপরাজিতাকেই ধারণ করা নিজের মাঝে। খুব সুন্দর লিখেছেন।

    স্বাগতম আপনাকে সোনেলা পরিবারে,
    আরও লিখুন।
    শুভ কামনা 🌹🌹

    1. ভীষণ অনুপ্রাণিত হলাম।
      আপনাকে অনেক ধন্যবাদএবং শুভেচ্ছ।
      নাম দেখে ভয় পেয়েছেন, আমি দুঃখিত বাবা মা’র রাখা নাম।
      আমার কোনো হাত ছিলো ন।
      এবং নিজের নামটিকে আমি খুব ভালোবাস।

  2. খাদিজাতুল কুবরা খুব সুন্দর একটা নাম অবশ্যই অর্থবহ।
    শুভ কামনা নামটা আরো উজ্জল ভাবে স্বায়ীত্ব লাভ করুক সুন্দর কোন সম্মানীয় স্থানে।

    স্বাগতম প্রিয় পরিবারে, চমৎকার লিখেছেন উপরে সবার মন্তব্য পড়ে বুঝতে পারলাম।

    সত্যি বলছি আপু আপনার লেখা পড়ে মুগ্ধ হলাম, এখানে আমিও নতুন সবার ভালোবাসায় ধন্য।

    দোয়া রইল সোনেলার সাথে আপনার এই পথচলা আরো সমৃদ্ধ হোক।

  3. সোনেলায় স্বাগতম। প্রথমেই চমৎকার একটি কবিতা নিয়ে এলেন দেখে ভালো লাগলো। নিজের জীবন নিয়ে খুব কম মানুষই সুখী হতে দেখা যায় সেক্ষেত্রে আপনি ভাগ্যবতী। অন্তত আপনার লেখায় তাই জানলাম।

    ভালো থাকুন সবসময়।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।