মূল লেখায় যান

নিশি পাওয়া চোরের পেত্নীভুত

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২২টি মন্তব্য

শীত রাত, দু’টো বেজে সাড়ে তেত্রিশ মিনিটে পৌছুলে,
ভাঙ্গা ঘুমের এপাশ-ওপাশ, কী করি কী না করি,
কী পড়ি কী ই বা লেখি! পড়ি পড়ি, এটা পড়ি ওটা উল্টাই,
ইলিয়াড না স্তাদল!
চিড়বিড় চিড়বিড়, সুনসান শীতে নিশি পেল নাকি!
আরে ধুর! নিশির মাকে আব্বায়!
আচ্ছা, ঠান্ডা পানিতে গোসল সাজালে কী হয়! কেমন হয়?
হিরহিরে ঠান্ডায় দাঁত ঠকঠক!

খুট করে জানালায় কাচের শব্দ শুনি,
চোর-ফোর এলো নাকি! নাকি ভুতের পেত্নী!
ভয়-ডর পাব কী পাব না ভাবি,
বাইরের নিঝুমের শূন্যতায়, মিট মিটে চোরা চোখে দেখছে আমায়
চোরের পেত্নীভুত!
আমি দেখছি না, আমায় দেখছে, কী করি কী করি!
চোরের দিনটাই মাটি! রুটিরুজি!
পাগল দেখে ভেবে আড়ালহাসি হাসছে কিনা
চোর, ভুত-পেত্নী কে জানে! কে জানে!
হাসে যদিবা হাসুক হাসুক,
শাঁকচুন্নী, শাঁকচুন্নী, তেল কুমারী ভুতের পেত্নী;
হলাম মিথ্যেবাদী, চুন্নির কাছে, এম্নি এম্নি!!

মোট পড়েছেনঃ ৭১৫জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২২টি মন্তব্য

  1. ভয়-ডর পাব কী পাব না ভাবি,
    বাইরের নিঝুমের শূন্যতায়, মিট মিটে চোরা চোখে দেখছে আমায়
    চোরের পেত্নীভুত!’’——- ওরে বাবা ভয় পেয়েছি –তবে দারুন লিখেছেন

  2. রাত্রিবেলা জানলার কাঁচে নিজেরে দেখছেন মনে হয় :D)
    চোরের পেত্নী -ভূত তো আপ্নার ঘুমের সাড়ে তেত্রিশ বাজিয়ে দিলো, আর আপনি পেত্নী -ভূতের কাম -কাইজের সাড়ে ছত্রিশ 😀
    ঠাকুরমার ভূত ছাড়ানি পাঠাইতেছি আপনার কাছে উইথ ঝাড়ু, অপেক্ষান 🙂

  3. বাপ্রে আবারও ভূত-পেত্নী?
    এইবারে দেখি শাঁকচুন্নীও আছে!!! আমি শাঁকচুন্নীদের রানী, আপনার কত্তো বড়ো সাহস, কি আস্পর্ধা!!! আমার রাজত্ব থেকে কাকে নিয়ে গেছেন শুনি! :@ :@

    কুবিরাজ ভাই সাবধান কইলাম এইবারে মাথায় আগুণ জ্বলতাছে! :@ :@

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?