মূল লেখায় যান

নারী দিবস

সুপর্ণা ফাল্গুনীএকান্ত অনুভূতি১৮টি মন্তব্য

‘Happy Women’s Day’ এই কথাটি গতকাল কম-বেশি সবার ফেসবুক ওয়ালে দাপিয়ে বেড়িয়েছে, ম্যাসেঞ্জারে শুভ বার্তায় ভরে গেছে সব নারীর আইডি, পোষ্টারে ছেয়ে গেছে বিলবোর্ড সহ সংবাদপত্র । আচ্ছা এইযে এতো এতো বিজ্ঞাপন, নারীর নিরাপত্তা নিয়ে হৈচৈ তাতে করে কয়টা নারীর মুক্তি মিলেছে দাসত্ব থেকে, কয়টা নারী ফিরে পেয়েছে তার হারানো সম্মান, সম্ভ্রম? কয়জন নারীকে তার অধিকার ফিরিয়ে দেয়া হয়েছে? রাস্তাঘাটে, ঘরে-বাইরে কয়টা মেয়ে তার সম্ভ্রম হারানো থেকে রক্ষা পেয়েছে, কয়জন নারীর মুখে হাসি ফুটেছে? নারী দিবসের কথা আমাদের দেশের কতজন নারী-পুরুষ জানে?

 

এসব দিবসের মাহাত্ম্য কি যা পালনে কোনো সফলতা আসেনা, নারী ডুকরে কেঁদে মরে চার দেয়ালের মধ্যে? ফি বছর এই দিনটি আসে – তাতে কয়টা ধর্ষণ বন্ধ হয়েছে? উল্টো দিবসের ডামাডোলে নারীর অবমাননা, কান্না- চাপা পড়েছে। দিবস শুধুই লোক দেখানো চাকচিক্য আর ফ্যাশনের রঙ-তামাশায় পরিণত হয়েছে।

শুভ হোক নারী দিবস। সব নারীকে নারী দিবসের শুভেচ্ছা ও শুভকামনা

 

ছবি-গুগল

মোট পড়েছেনঃ ১০১৫জনআজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. নারীর প্রতি সহযোগী মনোভাব পোষণ করে সহাবস্থা সৃষ্টি করি, সময় এসেছে সেই চ্যালেঞ্জ নেওয়ার। নারীর ন্যায্য অধিকার দেওয়ার সাথে সাথে ন্যায্য সম্মান দেওয়ার নূন্যতম চেষ্টা করি। নিপাত যাক মতলবাজ ও মুখোশ পরা নারীবাদ।

  2. ’ডিজিটাল যুগের দান
    যেমন তেমন বাজনা
    শুধুই চলে গান’
    অনন্য উপহারে মুগ্ধতা চিরন্তন প্রিয় কবি।
    শুভ কামনায় একরাশ শুভেচ্ছা রেখে গেলাম পাতায়।

  3. একদিন নয়, প্রতিদিনই একজন মা, স্ত্রী, বোন যেভাবে পুরুষকে আগলে রাখে তারজন্য নির্দিষ্ট কোন দিবস পালন করা আমার কাছে কেমন যেন মনে হয়।

    শুভকামনা দিদিভাই।

    1. আপনার সাথে একমত পোষণ করছি। কোনো দিবসের ছকে এসব বাঁধতে চাইনা। না মা দিবস, না বাবা দিবস, না ভালোবাসা দিবস, নারী দিবস ও চাইনা যতদিন না নিজেরা বদলাতে পারবো মনে-প্রাণে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ কামনা নিরন্তর

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।