মূল লেখায় যান

নাই রিজিক

আলমগীর সরকার লিটনকবিতা১১টি মন্তব্য

ধুসর কালো মৃত্যুর গাঁয়ে রক্তক্ষরণ কান্না
অম্লান করে যাচ্ছে- সময় কাল;
অথচ বিধাতা জানাজা করার রিজিক রাখলেন না-
ভাগ্যের কি নির্মম পরিহাস- ভাবায় যায় না!
মনের কষ্টটুকু প্রতিধ্বনি হচ্ছে-
গন্ধ সুবাস বিমুখ বাতাসে- বাতাসে;

আমার শোহ বহ ঘ্রাণ ভাসবে না
তোমার নাকের ডগায়- কারণ
চোখে মুখে নাকে রিজিক নাই
তবুও দুই মুঠো মাটির ছুঁয়া হবে না
ঠিক আমার মতো-দুঃখ চির অমলিন
অতঃপর রিজিকের উৎপত্তি স্থানে নাই রিজিক।
১১ কার্তিক ১৪২৮, ২৭ অক্টোবর ২১

মোট পড়েছেনঃ ৯৮৬জনআজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

  1. কখন কিভাবে রিজিক হবে একমাত্র আল্লাহপাক ভালো জানেন। জানাজা করার রিজিক রাখুক বা না রাখুক দয়াময় রব্বুল মহান আল্লাহ তাঁকে উত্তম স্থান দান করুন , ইনশা আল্লাহ ।