মূল লেখায় যান

নবজন্মের আহ্বানে

সুপর্ণা ফাল্গুনীকবিতা২১টি মন্তব্য

প্রগলভতা চিদাকাশটায়-
বৃষ্টি ভেজা চন্দ্রের মাখামাখি পঞ্চমী-তিথীতে।
ক্লান্ত মন ভাবনার শাখে শাখে
বেদনাকে নিমন্ত্রণ জানায় মৃদঙের সুরে;
প্রেম-বিরহী বাসনার নদী-তীরে
চার-প্রহরের হিসাবে গরমিল,
অবশিষ্ট প্রহর এলোমেলো।

তীব্র তাপদাহে লোকলজ্জা ভুলে বর্ষা আসে অভিসারে;
উত্তপ্ত বনানীকে শীতলতায় ছুঁয়ে যায় গভীর আলিঙ্গনে।
প্রলয়ংকারী তান্ডবে দুমড়ে-মুচড়ে যায়
চির-হরিৎ বনানীর বুক-পাঁজরের অস্থি পঞ্জরাদি;
এ অভিসার পুনঃ পুনঃ চলমান-
আদিম সভ্যতার আঁচলের খুঁটে নবজন্মের আহ্বানে।

মোট পড়েছেনঃ ৭৮৪জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২১টি মন্তব্য

  1. চির-হরিৎ বনানীর বুক-পাঁজরের অস্থি পঞ্জরাদি;
    এ অভিসার পুনঃ পুনঃ চলমান-
    আদিম সভ্যতার আঁচলের খুঁটে নবজন্মের আহ্বানে।


    এখানে ভাতের কোন গুন নাই,
    শামীম ভাইয়ের লেখার সাথে যেন আপনার কবিতার মিল খুঁজে পাই।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?