মূল লেখায় যান

নদীবিলাস

আরজু মুক্তাকবিতা২২টি মন্তব্য

আমাকে ছুঁয়ে দিলেই
নীলিমা হয়ে যাই!!

বাষ্পকণাগুলো দ্রুত কালো মেঘে
ভূমণ্ডল ছেয়ে যায়;
কিন্তু আমি কাঁদিনা!

ঐ যে বহতা নদী
শান্ত, ভোরের মতো
তার বুকেও জাগে চর!

চরের দুঃখ আমাতে মিলায়!
চরগুলো একেকটা পাড়া
নৈঃশব্দ,করুণ বিরহমালা গাঁথে!
শ্রাবণে আকুল উন্মাদ
কার্তিকে নির্বাক,মহাশশ্মান,
রৌদ্র ওখানে করতালি দেয়!

যদি জন্মান্তরে একবার ছুঁয়ে দাও
আমি নদী হয়ে জন্মাবো!
দুকূল ছাপিয়ে ওঠবে স্বর্গীয় ফেনা!

কবিরা দুঃখী হবেনা
প্রেমের কবিতা লিখবে।

মোট পড়েছেনঃ ১১৬৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২২টি মন্তব্য

  1. নদী বিলাসে আর কোন নদী খুজে পেলেন না?নদীর মত হতে চাওয়া যায় হতে পারে কয়জনে! আপনার নদী বিলাস খুব মনে ধরছে।চমৎকার লেখা আবৃত্তি করে পড়েছি।মন শীতল হয়ে গেল।

  2. যদি জন্মান্তরে একবার সুযোগ দাও,
    আমি নদী হয়ে জন্মাবো
    কবিরা দুঃখি হবেনা
    প্রেমের কবিতা লিখবে।
    আপনার প্রার্থনার মতো সুন্দর। তবে নারীও কিন্তু নদীর মতোই…… আমি না সবাই বলে, তাই বললাম আর কি!!! শুভ কামনা জানবেন 🌹🌹

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?