মূল লেখায় যান

কার দোষ

আলমগীর সরকার লিটনকবিতা১০টি মন্তব্য

সংসার ধর্মে তেলাপোকার বাস

জায়নামাজটাও অপবিত্র হচ্ছে-
মাটির পাপগুলো নোনে যাচ্ছে
কোন চুরাগলি অন্ধকার পথ!
অথচ টিকটিকির সাবধানতার
শব্দ কানে নাকি যায় না;
তেলাপোকার কি কান আছে দুটো!
তাহলে বিধাতারী দোষ?
আমার দৃশ্যগুলো চোখে ভাসে না
তবু সন্দেহের এক গলা তেলাপোকা!
কিলবিল করে যাচ্ছে বসবাস-
তাহলে বলো বিধাতা কার দোষ।

২১ আশ্বিন ১৪২৮, ০৬ অক্টোবর ২১

মোট পড়েছেনঃ ৭২০জনআজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।