মূল লেখায় যান

তোমায় বোঝাতে পারিনি

শামীনুল হক হীরাকবিতা১১টি মন্তব্য

আমি এখনো তোমায় বোঝাতে পারিনি-
তোমায় আমি কতখানি ভালবাসী,
আমি এখনো তোমায় বোঝাতে পারিনি-
আমার কাছে কত দামী তোমার হাসি।
আমি এখনো তোমায় বোঝাতে পারিনি-
তোমার জন্য কত ভালবাসা বুকেতে জমা,
আমি এখনো তোমায় বোঝাতে পারিনি-
তোমার জন্য মনটা কত কাঁদে প্রিয়তমা।
আমি এখনো তোমায় বোঝাতে পারিনি-
তুমি ভালবাসলে থাকেনা মনে কোন কষ্ট,
আমি এখনো তোমায় বোঝাতে পারিনি-
তোমার একটু অবহেলায় জীবন হবে নষ্ট।
আমি এখনো তোমায় বোঝাতে পারিনি-
তুমি ছাড়া জীবনটা মরুভূমি,
আমি এখনো তোমায় বোঝাতে পারিনি-
আমার সব কিছুতেই তুমি শুধু তুমি।
আমি এখনো তোমায় বোঝাতে পারিনি-
তোমার একটু বিশ্বাসে,একটু ভালবাসায়,
দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ হব আমি,
তা না পেয়ে যদি মরে যাই তবে-
দুঃখ থাকবে একটাই যে আমার ভালবাসা-
আমি তোমায় বোঝাতে পারিনি।

মোট পড়েছেনঃ ১৪৭২জনআজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

  1. ইশ্ কেন যে বোঝে না। আমারও এমন একটা প্রেম হয়েছে যা বোঝাতে চাই তা বোঝে না আর যা চাই না তাই বুঝে থাকে তাই ভাবছি বাদ দেয়াই ভালো। খুব জ্বালায়।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।