মূল লেখায় যান

তুমি হতে পারতে-(২)

খেয়ালী মেয়েএকান্ত অনুভূতি৪৩টি মন্তব্য

তুমি হতে পারতে—
আমার ছোট্ট স্বপ্নের পৃথিবীর বিশাল আকাশ
তপ্ত রোদে শীতল স্পর্শ বুলানো একটুখানি বাতাস…
তুমি হতে পারতে—
আমার গাল ফুলানো অভিমানের মিষ্টি কারণ
মাটির হাতে রিনিঝিনি শব্দে ভালবাসার প্রিয় কাকণ…

তুমি হতে পারতে—
আমার হৃদয়ের আঙিনায়, সোনালী ফসলের স্তুপ
আমার সবুজ চত্ত্বরে, হলদে পাখিটি নিশ্চুপ…
তুমি হতে পারতে—
আমার হৃদয় কাননে, ফুটে থাকা গোলাপ কলি
তুমি হতে পারতে______________

(খেয়ালী মনের এলোমেলো ভাবনা)

মোট পড়েছেনঃ ১০২৪জনআজ পড়েছেনঃ ০জন

৪৩টি মন্তব্য

  1. আপনার কাছে এলোমেলো মনে হলেও আমার কাছে সুন্দর আর গোছান একটা কবিতা মনে হয়েছে। মনযোগ দিয়ে পড়েছি ও বোঝার চেষ্টা করেছি। সত্যিই অস্বাধারন লেগেছে। তবে মাটির হাত বলতে কি বুঝান হয়েছে তা আমার কাছে একটু অস্পষ্ট লাগছে। খুব ভাল লাগল লেখাটা।

  2. এতো সুন্দর করে কিভাবে লেখেন, লেখাতেই একটি মিষ্টি মিষ্টি ভাব আছে কারণ লেখার মাঝে আছে আহবান, আর যাইহোক বিরহের লেখার চেয়ে অনেক ভালো।
    কিন্তু আরো তাড়াতাড়ি দিতে হবে, এভাবে একেক পর্বের জন্য এতো বেশি অপেক্ষায় রাখা ঠিক না।
    এর পরে সে আর কি কি হতে পারতো তা জানার জন্য চাতক চোখে তাকিয়েই থাকবো।
    শুভেচ্ছা জানুন।

    1. ইশশশশশ কিভাবে লিখতে হয় সেটা আমি শিখছি 🙂
      পারি না যে খুব তাড়াতাড়ি কোন কিছু নিয়ে লিখতে তাই দেরি হয়ে যায় 🙁
      চাতক চোখে কেউ আমার পঁচা লেখার জন্য তাকিয়ে আছে, জেনে আনন্দ লাগছে \|/

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।