মূল লেখায় যান

তুমি পুরুষ নও

অনন্য অর্ণবকবিতা৩২টি মন্তব্য

মুখোশের অন্তরালে লেপ্টে থাকা যৌনক্ষুধা
যদি কখনো ছিটকে বেরিয়ে আসে-
তুমি বরং বেশ্যালয়ে যাও,
তুমি আর যাই হও না কেন- পুরুষ তুমি তো নও ।।

বিকীর্ণ রাতের জোছনা তোমার লাগবে না কভু ভালো
সে পবিত্র অতি, তোমার যে চাই চোখ ধাঁধানো আলো
ফুটপাত ঘেঁষে জ্বলছে দেখো কৃত্রিম নিয়ন বাতি-
তুমি বরং বেশ্যার বুকে ফোলাও বুকের ছাতি ।।

পুরুষ তুমি যে নয়-
তোমার কেবল প্রয়োজন শুধু নিষিদ্ধ যৌনালয় ।।

নিকেতন, ঢাকা।

মোট পড়েছেনঃ ১০৪১জনআজ পড়েছেনঃ ০জন

৩২টি মন্তব্য

  1. নষ্ট পুরুষের দিকে ছুড়ে দেয়া প্রতিটি লাইনে যে অভিব্যক্তি দেখলাম, তাতে আমরা নারীরা আশাবাদী হচ্ছি। হ্যা, এভাবেই যদি সমাজের অধিকাংশ পুরুষ গুলো শুধু পুরুষাঙ্গে পুরুষ না হয়ে পৌরুষে পুরুষ হতো, তাহলে অন্তত পুরুষ কবিদের এমন কবিতা লিখতে হতো না।

    খুব ভালো লিখেছেন অর্ণব,
    শুভ কামনা সব সময়ের জন্যে রইলো 🌹🌹