মূল লেখায় যান

তিনটি ভালোবাসার কবিতা

আরজু মুক্তাকবিতা১৯টি মন্তব্য

(১)

মান, অভিমান ভুলে
একটি পৃষ্ঠার দুদিকে
লিখে দেই ভালোবাসি!
ছোঁয়াছুঁয়ি নেই, দেখাদেখি নেই
শুধু ভালোবাসাবাসি।।

(২)

তোমার ভালোবাসা
সনেটের মতো;
আট লাইনের আবেগ
চার লাইনের প্রেম,
আর দুই লাইনের বাস্তবতা।

(৩)

শ্রাবণের অঝোর বৃষ্টি শেষে
রৌদ্র যদি দেখা যায়।
বিনা ছন্দে যদি কবিতা লিখা যায়
না ঘুমিয়ে যদি স্বপ্ন দেখা যায়।
তোমায় না দেখে ;
ভালোবাসা কতোইবা কঠিন হবে?

মোট পড়েছেনঃ ১০২০জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৯টি মন্তব্য

  1. না দেখে ভালোবাসা মোটেই কঠিন না। যদি ভালবাসা মনে মনে হয়।

    ” তোমার ভালোবাসা
    সনেটের মতো;
    আট লাইনের আবেগ
    চার লাইনের প্রেম,
    আর দুই লাইনের বাস্তবতা।”

    এটা বেশি ভালো লেগেছে।
    শুভ কামনা 🌹🌹

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?