মূল লেখায় যান

তারপর না হয়!

মর্তুজা হাসান সৈকতকবিতা, সাহিত্য১৪টি মন্তব্য

হাজারটা তুমিহীন রাত্রি কিংবা সুশোভিত জান্নাতুল
ফেরদৌস কে চায়? চায় কে যদি তোমায় না
পাই! তারচে এও ভালো ভয়ঙ্কর জাহান্নামেও যদি
নিক্ষেপ করা হয় আমাকে, যদি নিক্ষেপ করা হয়
অমার্জনীয় অপরাধে ভালোবাসার! বুক পেতে নেবো
যত অভিশাপ সেদিন, দাঁড়াবো হাসি মুখেই ঈশ্বরের
কাঠগড়ায়, দণ্ড হয় যদি হোক বিন্দুমাত্রও থাকবেনা
আক্ষেপ, মেনে নেবো নরকযন্ত্রণা অনন্তকাল! কেবল
একটি রাত্রি, তুমিময় একটি রাত্রি যদি পাই আমিও
কখনো! অতঃপর ভালোবাসার স্বীয় অপরাধ কাঁধে
তুলে নাহয় নরকবাসেই নিয়ে যাবো আমার অনন্তকাল!

মোট পড়েছেনঃ ৮০৩জনআজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. প্রেমের দায়ে ফাসি নাকি হয়েছিল কার
    সে ফাসি কী আমায় তুমি দিলে উপহার।।– এক বিষণ্ন অর্কিড যেন আমার মনে এক কুয়াশার ধুয়াশা বেধেছিল।। তখনই এই কথাগুলো একটা গান লিখেছিলাম।। কিন্তু আজ আপনার কবিতা পড়ার পর মনে হচ্ছে লিখি,–
    প্রেমের দায়ে যদি দাও গো তুমি আমায় ফাসি
    সে ফাসি আমি মেনে নেব দিয়ে মধুর হাসি।।

    কবিতা ভাল লেগেছে।। -{@ (y) (3

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।