মূল লেখায় যান

তারতম্য : মৃত্যু এবং শ্বাস

নীলাঞ্জনা নীলাকবিতা৪০টি মন্তব্য

মৃত জোনাকী
তুমিও আলো দাও ।
সে কেউ জানেনা…
কারণ আলো দেখার জন্যে অনুভূতি তো চাই ,
সাথে অন্ধকারও চাই ,
আর ঘন-সবুজ অরণ্য চাই ।
এই শহর-নগর ইট-কংক্রিটে ভরা—
এখানে সবুজ আছে অট্টালিকার ফাঁকে ফাঁকে ।
মৃত জোনাকী চুপটি করে বলি তোমায় ,
তোমার সাথে আমার একটি মিল ;
আমিও আলো দেই ,
কিন্তু সে আলো দিন কিংবা রাতে অনুভূতি ছাড়া
কিছুতেই দেখা যায়না…

হ্যামিল্টন , কানাডা
৬ আগষ্ট , ২০১৪ ইং ।

মোট পড়েছেনঃ ৮৪৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৪০টি মন্তব্য

  1. আলো দেখার জন্যে অন্ধকারও চাই । অসাধারন লাগলো নীলাদি। অন্ধকারের এমন প্রয়োজনীয়তা আগে তেমন ভাবিনি।

  2. অসাধারন লাগলো।
    আপনার আলো দেখতে পাচ্ছি অনেক বছর ধরে।

    লেখার মাঝে ফিরে আসুন ভালোভাবে।
    খারাপ লেগেছে আপনার সব লেখাগুলো নষ্ট হয়ে গিয়েছে শুনে।
    তিরি আর অহম আর আসবেনা, এটি ভাবতেই পারিনা।

  3. গভীর অন্ধকারে ডুবে যার অনুভূতি গুলি তীক্ষ্ণ হয়ে উঠে, হয়তো সে শুধুমাত্র এইসব জোনাকির আলো দেখতে পায়। দালান কোঠার ভেতরে যারা আমাদের মত আটকে গেছে, তাদের দেখার সময় হয়তো হয়ে উঠে না।

    কবিতার জন্যে ভালোলাগা -{@

    1. অনেক অনেক বছর আগের কথা । জোনাকীর আলো যখন চা’ বাগানের অন্ধকারে ঝিলিক দিতো । কি যে চেয়ে চেয়ে দেখতাম । একদিন দেখি একটা জোনাকী স্থির , কিন্তু তার আলো ঠিকই জ্বলছে । কাছে গিয়ে দেখি ও আর বেঁচে নেই । লেখাটা তখন আসেনি , এলো ২৫ বছর পরে এই ২০১৪ সালে । কে বলে সময় চলে যায় ?

      কতো কিছু বলে ফেললাম , তাই না ? ভালো থেকো । 🙂

  4. ছোট একটি কবিতায় কত কিছু বলে গেলেন । মন্ত্যবের জবাবে দেখলাম যে অহম তিরি আবার আসছে। জেনে ভালো লাগলো। ধারাবাহিক লেখার মাঝে আপনার এই সিরিজটিই সোনালের একটি সম্পদ।

    1. সত্যি ভাবতে পারছি না এমন বিশাল কিছু পেয়ে যাবে অহম আর তিরি । হুম ওরা আসছে , খুব তাড়াতাড়ি । কারণ ওদের আবেগ যে আমারই মতো । কি করে পারবে নিজেদেরকে আটকে রাখতে ? 🙂

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?