মূল লেখায় যান

ঝড়

আদিব আদ্‌নানঅন্যান্য২৩টি মন্তব্য

১০ নং মহা মহা বিপদ সঙ্কেতে
ঝড়েরা মত্ত জরুরী যজ্ঞে , ধ্বংসের…
আর্তের ত্রাহি চিৎকারের মাঝেও
আজানের ধ্বনি……

রাত্রি ব্যস্ত ‘বাঁধা’ কাজে
ভেসে যায় মৃত আর অর্ধমৃতেরা
বিফল প্রচেষ্টায় সমাহিতেরা…

মোট পড়েছেনঃ ৯৭১জনআজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. ” রাত্রি ব্যস্ত ‘বাঁধা’ কাজে
    ভেসে যায় মৃত আর অর্ধমৃতেরা
    বিফল প্রচেষ্টায় সমাহিতেরা… ”
    ——— সুন্দর , আর একটু সহজ করে লিখলে মস্তিস্কের খাটুনি একটু কমে , বুড়া হইছি না 🙂

    1. আসলে এখানে শুভ অশুভের চিরায়ত দ্বন্দ নিয়ে কিছু বলার চেষ্টা করেছি ।
      আজানের কথা বলে সম্ভবনার কথা বলেছি ।
      ‘রাত্রি ব্যস্ত ‘বাঁধা’ কাজে’ এখানে দুর্দিনেও বেশ্যা গমনকারীদের কথা বলা হয়েছে।
      যারা আমাদের ঐতিহ্য ভুলে গিয়ে ভোগে ব্যস্ত ।

      সামান্য বলার চেষ্টা করলাম ।
      পড়ার জন্য ধন্যবাদ ।

  2. ঝড় এলে আজান দেয়া হয় বিপদ সঙ্কেত হিসাবে। আবার খোদাকেও স্মরন করা ত্রান কর্তা হিসেবে।ভেসে যারা যায় তারা সলিলে নিমজ্জিত তাদের আর সমাহিত করা যায় না। ভাল লাগা রেখে গেলাম।

    1. ‘ঝড় এলে আজান দেয়া হয় বিপদ সঙ্কেত হিসাবে ‘ এটি ঠিক বলেছেন ।
      এখানে আজানকে আশার আলো হিসেবে দেখার চেষ্টা করেছি ।
      ‘সমাহিত’ বলতে আমাদের হারানো ঐতিহ্যকে বুঝিয়েছি ।

      আপনি যত্ন নিয়ে পড়ছেন দেখে ধন্যবাদ ।