বিপন্ন সময়ে বিপন্ন পৃথিবী
বিবসনা করতে চায় সভ্যতাকে ।
নদীগুলো আতঙ্কিত তাদের
কুমারিত্য লুণ্ঠিত হওয়ার ভয়ে।
হায়েনাগুলো আবারো ফিরে এসেছে ।
আমরা দাড়িয়ে আছি তোমার আঙিনায়
এখন বিপন্ন সময়
তোমার ঘুম ভাঙবে কি ??
হায়েনাগুলো আবারো ফিরে এসেছে ।
জেগে ওঠো ।।
মোট পড়েছেনঃ ৭৪৩জনআজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য
থিমটা খুব সুন্দর । দ্রোহ দ্বন্দ এভাবেই নিয়মিত উঠে আসুক কবিতায় এই প্রার্থনাই রইল ।
ধন্যবাদ । 🙂
জেগে উঠেছিল বাঙ্গালী
এখন আবার ঘুমিয়ে পরেছে
হায়েনাদের দাপুটে রাজ্যে
মানুষ বড় অসহায়
হুম, তবে বড় সমস্যা সময় থাকতে বাঙালি কিছু বুঝে না ।
আর কবে জাগবে ?
সেটাই জানতে চাই ।
এই হায়নাগুলোরে নিয়া পারিনা, খালি বার বার চলে আসে, জীবন এলোমেলো করে
ঠিক । এখন প্রতিরোধের সময় ।
জেগে ওঠা খুব জরুরী এখন ।
ঠিক বলেছেন ।
এমন হায়েনা আমরা দেখছি আরও অনেক বার অনেক বেশে ।
ওরা পালিয়ে বাঁচবে এবারেও ।
আর আমরা ওদের বাচতে দেব, এটা ভাবতেই খারাপ লাগে ।
রুখতেই হবে হায়েনাদের
জাগতে হবে সবার ।
নিজেরা নিজেরা কাদা ছুঁড়বে নাকি হায়নেদের রুখবে ???
জেগে আছি ।
রুখে দেব ওদের ।
ওদের রুখে দেয়ার স্বপ্ন আমিও দেখি ।
কবে যে জাগবে ? (y)
এই প্রশ্ন আমারও ।
ভাল লাগলো।