মূল লেখায় যান

জলপাইয়ের টক আচার

সোনিয়া হকঅন্যান্য১৮টি মন্তব্য

উপকরণঃ
১। জলপাই ১ কেজি
২। সরিষাবাটা দেড় টেবিল চামচ
৩। রসুনবাটা দেড় টেবিল চামচ
৪। লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ ও মরিচ সমপরিমাণ নিয়ে বাটা ১ চা চামচ
৫। আদাবাটা ১ চা চামচ
৬। হলুদ গুঁড়া ১ চা চামচ
৭। মরিচ গুঁড়া ২ চা চামচ
৮। সিরকা ২ টেবিল চামচ
৯। চিনি ১ টেবিল চামচ
১০। পাঁচফোড়ন টেলে গুঁড়া করা ১ টেবিল চামচ
১১। লবণ পরিমাণমতো
১২। সরিষার তেল দেড় কাপ

প্রণালিঃ
জলপাই ধুয়ে গায়ে দাগ কেটে নিন। এবার সামান্য লবণ, হলুদ মেখে ১ দিন রোদে দিন। এবার হাঁড়িতে জলপাই নিয়ে একে একে বাটা ও গুঁড়া মসলা, লবণ দিয়ে মিশিয়ে নিন। এবার তেল ঢেলে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে চুলায় দিন। মাঝারি আঁচে ১০-১৫ মিনিট জ্বাল দিন। চিনি ও সিরকা দিন। পাঁচফোড়ন দিয়ে নেড়ে নামান। ঠান্ডা করে বয়ামে ভরে কড়া রোদে চার-পাঁচ দিন রাখুন। এবার সংরক্ষণ।

লেখাটি এখান থেকে নেয়া

মোট পড়েছেনঃ ১৪১৪জনআজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. আমি আজ পর্যন্ত কোনদিন আচার বানাইনি। আহারে আমার ছেলে কোনদিন মা এর হাতের আচারের কথা বলতে পারবেনা। না, এইবার বানাতেই হবে। সোনিয়া আপুতো আছেই পাশে।