মূল লেখায় যান

ছড়ার প্রকৃতি

হালিম নজরুলছড়া২৯টি মন্তব্য

 

একটা ছড়া দৌড়ে ছোটে
একটা ছড়া হাঁটে
একটা ছড়া মনের ঘরে
আস্তে জাবর কাটে।

একটা ছড়া স্বপ্ন দেখে
একটা ছড়া ঘুমায়
একটা ছড়া খাতার ভাঁজে
আলতো করে চুমায়।

একটা ছড়া ধর্ম শেখায়
একটা কর্মে হাঁটা
একটা ছড়া গান গায় আসার
একটা জানায় টাটা।

একটা ছড়া হাসায়-কাঁদায়
একটা ছড়া রাগায়
একটা ঘুমায় নদীর বুকে
একটা চাঁদের আগায়।

একটা ছড়া পাখির ঠোঁটে
একটা ছড়া ফুলে
একটা ছড়া খোকন সোনা
অন্তরে নেয় তুলে।

একটা ছড়া পাতায় ভরা
একটা ছড়ায় বিন্দু
একটা ছড়া গল্প আঁকে
বিরাট বিষাদসিন্ধু।

—————0 0————-

মোট পড়েছেনঃ ৯৫৪জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৯টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?