মূল লেখায় যান

চেনা আমি

সিকদার সাদ রহমানকবিতা১৬টি মন্তব্য

আমার খোলা আকাশে প্রতিদিন
তোমার নামে বৃষ্টি হয়!
কখনো আমি কাঁদি, কখনো আকাশ,
দুজনেই ভিজি!

এক বৃষ্টিতে ধুয়ে যায় অন্য বৃষ্টি,
আমার ভিজতেই ভালো লাগে।

এক বিশাল আকাশের নিচে দাঁড়িয়ে
নিজেই প্রশ্ন করি, এ আকাশ কেনো এত বিশাল?
কত সমুদ্র থেকে মহাসমুদ্র,
কত দেশ মহাদেশ
এই আকাশের ছায়ায় হারিয়ে যায়!

কিন্তু আমাকে সে ঠিক খুঁজে বের করে,
তার এক ফোটা জল ঠি…ক এসে পরে
আমার চোখ বরাবর!
আমি চোখ বুজে থাকি,
জোড়ে শ্বাস নিতে যাই, দম বন্ধ লাগে।

আমার কেনো এমন লাগে?
আকাশের এক ফোটা দুঃখ
যেনো আমার চোখেই থাকে!

আমিও মানুষ!
আকাশ আমাকেও চিনে ফেলেছে!
২০-১০-২০১৯

মোট পড়েছেনঃ ৭৮৬জনআজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. আমার খোলা আকাশে প্রতিদিন
    তোমার নামে বৃষ্টি হয়!
    কখনো আমি কাঁদি, কখনো আকাশ,
    দুজনেই ভিজি!

    আকাশের এক ফোটা দুঃখ অনুভব করার মত মন যাদের, সে যে বিশাল মন। তাদের হয়ত এমনি লাগে।

    চমৎকার সূচনায় অসাধারণ কবিতা।

  2. কত কতদিন পরে এলে সাদ? বহুদিন পরে বিষাদ ভরা কবিতা নিয়ে এলে। আগে বলো কেমন আছো?
    ফেসবুকে না থাকো ব্লগে নিয়মিত হও।
    তোমার লেখা মিস করি।
    বরাবরের মতোই তোমার লেখা ভালো লেগেছে।
    তোমার জন্য শুভ প্রার্থনা।

    1. অনেক দিন পরে আইলাম বইনে। হ, সবাইরে বহুত মিস করছি। ফেইসবুক চালাই না। ভাবলাম ব্লগে একটু লেখা পড়া করি। তাই সবার সাথে দেখা করতে চলে এলাম। কে কেমন আছেন এট্টু কন দেহি!

      আমার বিষাদ ছাড়া কবিতা আসে না আপা। আমি কি করব বলেন?

  3. শেষটুকু অসাধারণ,
    বৃষ্টি আমার খুব প্রিয়, অনেক লেখা আছে বৃষ্টিকে নিয়ে,
    আপনার বিষাদ লেখা পড়ে ফিরে তাকাতে ইচ্ছে করে নিজের দুখঃ-যন্ত্রনা লেখায় ফিরে যেতে।
    নিয়মিত লিখুন তো।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।