মূল লেখায় যান

চতুর্ভুজ মন

আলমগীর সরকার লিটনকবিতা৮টি মন্তব্য

মনটা কেমন জানি বৃষ্টি ঝরা মেঘ
একটু আবেগেই ঝরে পরে বৃষ্টি!
কণ্ঠ যেনো শূন্য আকাশ- মাঠ ভারি
শুধু কাদা চূর্ণ উঠন কিংবা বালুচর
তবুও ভেসে যায় সাদা মেঘের দল
অথচ শিউলি ঝরা পাপড়ি রক্তাক্ত;
শতাব্দী থেকে শতাব্দী ধরে আহত
অংকের সমাধান জ্যামিতির চতুর্ভুজ মন।

২৮ কার্তিক ১৪২৮, ১৩ নভেম্বর ২১

মোট পড়েছেনঃ ৯৪৯জনআজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।