মূল লেখায় যান

ঘুমিয়েছে আমাদের অন্তর্গত অলীক শহর

দীপংকর চন্দবিবিধ১৫টি মন্তব্য

ধুমিযেছে আমাদের অন্তর্গত অলীক শহর1

 

বিশ্বাস করুন আমিও ভাবি প্রায় প্রতিদিন কবিতা সম্পর্কে

কেনই বা ভাববো না বলুন যা বুঝি না তাকে পুঁজি করে দুচার কথা বলতে না পারলে কেমন যেন অস্বস্তি হয় খাবার যেন হজম হয় না ঠিকঠাক দক্ষযজ্ঞ শুরু হয় মনের ভেতর দুপুরের ভাতঘুম তথৈবচ সারারাত প্রায় নির্ঘুম কাটে

আমার মনে হয় অযথা কথাবার্তা অন্তত আজ এখানেই শেষ করা উচিত না হয় আবার শুরু করা যাবে অন্য কোনদিন যখন ঘন কুয়াশার আড়াল সরিয়ে শেফালি পাতার খসখসে সবুজে সদ্য জন্ম নেয়া লাজুক সূর্য বসে থাকবে চুপচাপ অপার্থিব আশ্চর্য সময়ের সোনালি বহমানতা ছুঁয়ে

স্থিরাগমনের আগে নির্মোহ নদীর নিস্তরঙ্গ জলের ধারে ভিড় জমাবে অচঞ্চল চড়ুই ব্যস্ত বাবুই পাখিরা দল বেঁধে আসবে ধোপাধোয়া কাপড় পরে চিন্তায় ভ্রু কুঁচকে এরপর কি বলা যায় ভাবতে ভাবতে পার করবে অনেকটা সময়

পাখিদের ঘরবুনন দক্ষতা শিল্পবোধের সহজাত প্রাচুর্য নির্মাণ কৌশলের প্রাণোচ্ছ্বাস আমাকে ব্যাকুল করে এবং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমার অপরিপক্বতা অসফলতা অসহায়ত্ব ব্যর্থতা বারবার দেখিয়ে দেয় চলার পথে কতোটা খুইয়েছি আমি উদভ্রান্তের মতো দিগভ্রষ্টের দীনতাগুলো আমাকে বিমূঢ় করে দেয় ব্যথিত করে মনোকষ্টে আমি ভারাক্রান্ত থাকি ইতঃস্তত পদরেখা আঁকি শতো দীর্ঘশ্বাস ফেলে রাখি নিরানন্দ নিস্তব্ধতায়

আমি জানি ফেরার তাড়াবিহীন জীর্ণ জড়তায় পেরোনো হবে না আমার তেপান্তরের নিষ্প্রাণ নির্জনতা শূন্য খাতার শুভ্রতায় অন্ধকার বাসা বাঁধবে লেখা হবে না শেষঅবধি একটি শব্দও প্রতিভারহিত অক্ষমতায় স্পর্শবঞ্চিত থাকবে উপমা রূপক প্রতীক অলংকার এবং কবিতাও যা আদতে কবিতা নয় যতি উচ্ছেদিত অনির্ণেয় পর্ব বিভাজনে

এই তো

কবিতা সম্পর্কে কী আর বলবো নতুন করে

প্রচ্ছদ: শিবু কুমার শীল।
প্রকাশক: বিশ্ব সাহিত্য ভবন।
স্টল নং : ২৫৩-২৫৪-২৫৫-২৫৬

সকলের আর্শীবাদ এবং ভালোবাসা প্রার্থণা রইলো।

বিনীত।

মোট পড়েছেনঃ ৭৭১জনআজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

  1. ক্ষমাপ্রার্থণা থাকছে সকলের কাছে ভীষণ ভীষণ অনিয়মিত উপস্থিতির জন্য।

    বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ ছাড়া কি-ইবা বলার আছে আমার!

    দুঃখিত, দুঃখিত।

    এখানে অল্প কিছুদিনের উপস্থিতিতে বেশ কয়েকজন ভালো মনের মানুষের অকৃত্রিম আন্তরিকতার সংস্পর্শে এসেছি আমি।

    তাঁদের আশীর্বাদ এবং ভালোবাসা প্রার্থণার বিকল্প কোন উপায় হাতে ছিলো না আমার।

    ক্ষমাপ্রার্থণা পুনরায়।

    এবং শুভকামনা সকলের জন্য। অনিঃশেষ।

    ভালো থাকবেন। সবাই। সবসময়। অনেক ভালো।

    1. আপনাদের আন্তরিকতায় আপ্লুত আমি ভীষণ!

      কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা।

      অনিঃশেষ শুভকামনা জানবেন অরুনি মায়া।

      সবসময় ভালো থাকবেন। অনেক ভালো।

  2. যা আদতে কবিতা নয় যতি উচ্ছেদিত অনির্ণেয় পর্ব বিভাজনে। কবিতা কি জানিনা। কবিরা কেমন করে ভাবে কবিতা কে নিয়ে, জানিনা। লেখা কি জিনিস তা একটু একটু বুঝি কিংবা বুঝিনা। বুঝে না বুঝে, জেগে কিংবা ঘুমিয়ে অন্তর্গত অলীক শহর একদিন নিবিড় ঘুম দেবে।
    মাত্র অল্প কিছু লেখাতেই আপনাকে পছন্দের তালিকায় রেখেছি। শুভকামনা আপনার বইটির জন্য দীপংকর। ফিরে আসুন সময় পেলেই, কারন আমরাও তো আসলে সময়ই চাই। ভালো থাকবেন।

    1. আপনার প্রতিটি মন্তব্যই অনেক আন্তরিকতাপূর্ণ এবং গভীরতাসমৃদ্ধ।

      ফিরে তো আসতেই হয় আপনজনদের কাছে। এই যেমন এলাম এখন। না ফিরে উপায় যে নেই।

      বাহ্যত অনিয়মিত হলেও জানবেন ”মনে তার নিত্য আসা যাওয়া”

      কৃতজ্ঞতা। অনেক।

      অনেক শুভকামনা।

      অনেক ক্ষমাপ্রার্থণা উত্তর প্রদানে দীর্ঘ বিলম্বের জন্য।

      ভালো থাকবেন। অনেক্। সবসময়।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।