মূল লেখায় যান

একলা আমি অচিন পাখি একলা আমার গান

দীপংকর চন্দবিবিধ১০টি মন্তব্য

folk-love3

 

যায় যদি তোর মায়ার কাজল
মুইছা চোখের জলে
নিস লুকাইয়া সংগোপনে
নীল শাড়ির আঁচলে
আমার কথা ভাবিস নারে
সবাই কি আর ছুঁইতে পারে
দূর আসমানের চাঁন
একলা আমি অচিন পাখি
একলা আমার গান

মেঘ যদি তোর মনের কোণে
সজল হইয়া ওঠে
যত্ন কইরা হাসির রেখা
রাখিস তবু ঠোঁটে
আমার কথা ভাবিস নারে
সবাই কি আর হইতে পারে
সমানে সমান
একলা আমি অচিন পাখি
একলা আমার গান

বৃষ্টি যদি তোর দরজায়
নাড়ায় কড়া জোরে
দিস না নজর তুই তাহাতে
থাকিস ঘুমের ঘোরে
আমার কথা ভাবিস নারে
সবাই কি আর বান্ধতে পারে
পরানে পরান
একলা আমি অচিন পাখি
একলা আমার গান

ছবি: সংগৃহীত

মোট পড়েছেনঃ ১০২৩জনআজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

      1. সম্ভব নয় মনে হয়!

        মূলত ব্লগ যতটুকু মনযোগ দাবী করে, ঠিক সে ধরনের স্থিতি এ সময়ের জীবন যাপনে নেই আমার।

        তবু চেষ্টা থাকবে যথাসাধ্য আপনাদের সান্নিধ্যে থাকার।

        ভালো থাকবেন। অনেক।

        শুভকামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।