মূল লেখায় যান

শেকড়ছিন্ন মহাকাশের কৃষ্ণগহ্বরে

দীপংকর চন্দবিবিধ১৫টি মন্তব্য

বিস্মৃতি3

 

ছোট্ট ছেলেটি অথবা মেয়েটির ছোট্ট বুকে বর্ষার প্রমত্ত আকাশের মতো অনেক বড় কষ্ট। এতো বড় কষ্ট নিয়ে ঘুরে বেড়াতে বেড়াতে কান্নায় কতোবার ভেঙে আসে তার চোখ। মা বলেন চোখের অসুখ। পূর্বজন্মের পাপপ্রসূত এই অসুখ বয়ে বেড়াতে হয় আজীবন।

বাবা বাজারে চালের দোকানে কাজ করেন। ভীষণ ভারী ভারী চালের বস্তা পিঠে তুলে যখন পথ দিয়ে হেঁটে যান তিনি, তখন ছেলেটি অথবা মেয়েটির মনে হয় কর্দমাক্ত গলিত পৃথিবীর পৈশাচিক উল্লাসে এখুনি বিচূর্ণ হবে বাবার বেদনাক্লিষ্ট শীর্ণ পা দুটো।

কোন কোন চাঁদহীন প্রেতগ্রস্ত রাতে ছেলেটি অথবা মেয়েটি বাবার ঘুমন্ত মুখের আধিভৌতিক বলিরেখায় একটুকরো মাটির খোঁজে বিহ্বল চোখে তাকায়। পাশে শুয়ে থাকা মায়ের কপালের নিষ্প্রভ সিঁদুরে, হাতের আপাতঅক্ষত শাঁখায় শতবর্ষের গ্লানি ডানা বিধ্বস্ত পাখির মতো অনাদৃত নিষ্প্রাণ পড়ে থাকে।

এলাকার সবচাইতে সমৃদ্ধ বাড়ির দীর্ঘ দালান উর্বর ফসলি জমির কথা উঠলেই ছেলেটি অথবা মেয়েটির আতঙ্কিত বাবার মূক ও বধির দৃষ্টি অনুভূতিশূন্য করতলের ভাগ্যরেখায় নতজানু হয়। সকলেই বলে এদেশ তোদের না। মা আঁচলে মুখ ঢাকেন। তাঁর চোখের জলে নদীর জন্ম হয়।

কষ্টতাড়িত ছোট্ট ছেলেটি অথবা মেয়েটি রাতদিন ভাবে দেশহীন মাটিহীন মানুষের ঠিকানা কোথায়? ভাবতে ভাবতে একদিন নিপতিত হয় শেকড়ছিন্ন মহাকাশের কৃষ্ণগহ্বরে!

ছবিঃ সংগৃহীত

মোট পড়েছেনঃ ৭০২জনআজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

    1. ভীষণ ভীষণ দুঃখপ্রকাশ।

      অনেক দেরি হলেও উত্তর দেবার চেষ্টা করি আমি সবসময়।

      এই লেখাটির কথা আমার একেবারেই মনে ছিলো না।

      ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের দীর্ঘ বিলম্ব।

      শুভকামনা অনেক।

    1. আন্তরিক দুঃখপ্রকাশ।

      ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের দীর্ঘ বিলম্ব।

      একেবারেই মনে ছিলো না আমার এই লেখটির কথা।

      ক্ষমাপ্রার্থনা পুনরায়।

      শুভকামনা। অনেক।

  1. উদ্ভাস্তুর জীবন আমাদের মত মানুুষের কল্পনার বাইরে। আমরা ভাবতেই পারিনা তারা কিভাবে আছে।

    1. ক্ষমাসুন্দর দৃ্ষ্টিতে দেখবেন মজিবর ভাই উত্তর প্রদানের দীর্ঘ বিলম্ব।

      আন্তরিক দুঃখপ্রকাশ।

      অনেক অনেক শুভকামনা।

      ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

    1. প্রত্যুত্তরের শুরুতেই ক্ষমাপ্রার্থনা উত্তর প্রদানের দীর্ঘ বিলম্বের জন্য।

      উপস্থিতিতে কৃতজ্ঞতা জানবেন।

      জানবেন শুভকামনা। অনিঃশেষ।

      অনেক ভালো থাকবেন। সবসময়।

    1. দুঃখপ্রকাশ শুরুতেই।

      ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের দীর্ঘ বিলম্ব।

      উপস্থিতির প্রতি কৃতজ্ঞতা।

      আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

      অনেক ভালো থাকবেন। সবসময়।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।