মূল লেখায় যান

যেখানে হয়নি লেখা প্রাপকের নাম

দীপংকর চন্দবিবিধ৯টি মন্তব্য

%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2-%e0%a6%96%e0%a6%be%e0%a6%ae

 

রঙ ছিলো নীল
খামের ভেতর ছিলো মেঘের মিছিল
সাথে পোড়া মন
এবং দুচোখে ছিলো ঘন বরষণ
এবং দীর্ঘশ্বাস ছিলো রাশি রাশি
তুমি তো জানতে সব দুঃখবিলাসী
এবং জানতে বেশ লেখার ধরণ
খোলা চিঠি শব্দের রক্তক্ষরণ
ব্যর্থতা এলো তারপর
জলে মুছে গেলো অক্ষর
অতএব চিঠি হলো বর্ণবিহীন
শেষ হলো দিন

নেমে এলো রাত
হয়তো হঠাৎ
তখন আঁধার চারদিক
অথবা এটাই ছিলো ঠিক
মৃত বিশ্বাস
মেঘে ঢাকা ক্লান্ত আকাশ
সেখানে জ্বলে না কোনো তারা মিটিমিটি
মরে যায় চিঠি
রোজ
যেহেতু রাখে না কেউ সে চিঠির খোঁজ

শূন্যতা নিয়ে শুয়ে থাকে নীল খাম
যেখানে হয়নি লেখা প্রাপকের নাম

 

ছবি: সংগৃহীত

মোট পড়েছেনঃ ১৮৩৪জনআজ পড়েছেনঃ ০জন

৯টি মন্তব্য

    1. অনেক অনেক ধন্যবাদ নীলাঞ্জনা নীলা।

      শুভকামনা অনেক।

      এই লেখাটি সোনেলা ব্লগের চিঠি প্রতিযোগিতার মতো সুন্দর উদ্যোগের প্রতি আমার মতো সামান্য মানুষের সমর্থন।

      উদ্যোগ সাফল্যমণ্ডিত হোক।

      অনেক অনেক ভালো থাকবেন আপনি। এবং ব্লগ সংশ্লিষ্ট সকলে।