মূল লেখায় যান

গ্রাফিতি

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২২টি মন্তব্য

মৃত্যুর হাঁটা পথে পায়ে পা-ফেলে
ক্রমাগত হেঁটে যাচ্ছি বিভাজিত হবো বলে,
এ এক অমোঘ নিয়তি;
সই করা মৃত্যু পরোয়ানা ঝুলে আছে
দৃশ্যত অদৃশ্যতায়, বিয়োগ চিহ্নের মত;

এঁকে রাখা দেয়াল গ্রাফিতি
কখন যে জেনে-অজান্তে খসে পড়বে
আগাম জানান দিয়ে না-দিয়েও।
এ যেন হঠাৎ উল্টে পড়া বোবা-ভাস্কর্য
সারা শরীরে গেঁথে আছে অবিশ্বাসের পেরেক;

চির-ঘুমের শীতল পাটিতে শুয়ে তবুও ভাবি,
অলৌকিক ভাবে হলেও, পবিত্রতার দেশে
এবার/আবার দেখা হবে, সবার সাথে, ঝর্ণা-জল-স্নানে।

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ৯৮৯জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২২টি মন্তব্য

  1. প্রতিনিয়ত হেঁটে যাচ্ছি মৃত্যুর অভিমুখে।
    হঠাৎ করে একদিন সব রঙ্গ ভেঙ্গে নিয়ে যাবে অনন্তকালের জীবনে।
    আশা রাখি পবিত্রতার দেশে দেখা হবে পবিত্র বেশে,
    ভালো থাকুন সবসময়।

  2. চিরন্তন সত্য টাকে এমনভাবে উপস্থাপন করা আপনার কাছ থেকে শিখলাম, জানলাম। অফুরন্ত ধন্যবাদ। শব্দের কারুকার্য এভাবেই খচিত হোক নিয়মিত, অবধারিত মৃত্যু আসার আগে। ঈশ্বর আরো অনেক অনেক দিন আমাদের মাঝে আপনাকে বাঁচিয়ে রাখুক সুস্থ, সুন্দর করে। অফুরন্ত শুভকামনা রইলো

    1. আপনাদের লেখা পড়ে পড়ে-ই তো ক্রমাগত শিখছি, এটাই আনন্দের, এর বেশী কিচ্ছু না।
      আমরা সবাই ভালো থাকবো এপারে-ওপারে এ প্রত্যাশা আমাদের সবার।
      ভাল থাকবেন আপনি।

  3. যাপনের টানাপোড়নের ঝড়ে বারবার ভেঙে যাবে বাবুই-বাসা খানি, তবুও খড়কুটো দিয়ে তৈরি করি আপনালয়। হয়তো এবার নয়তো আর-কোনবারে ঠিক ঠিক ভেঙে যাবে নিয়তির অমোঘ দেয়াল।
    শেষ নিঃশ্বাস পর্যন্ত আশায় থাকার নামই জীবন।

    1. মাথা একটু আউলা আমার না আপনার ঠিক বুঝতে পারছি না।
      এ মন্তব্যটি তো মনে হয় ‘এখানে ওখানে সেখানে’ লেখার, বাবুই এর কথা যেহেতু বলতেছেন!!
      ধন্যবাদ, এখন ই রোজা কঠিন হয়ে যাচ্ছে, যা গরমি এবারে!!
      ধন্যবাদ।

  4. জীবন যেন একটা গ্রাফিতির অবয়ব ধারণ করেছে। জীবনের স্থায়িত্ব নেই, গ্রাফিতিরও নেই। কে কখন খসে পড়বে আমরা কেউই জানিনা।

    গ্রাফিতি রয়ে যায় সবার মনে। আর আমাদের সবার দেখা হবে ওপারের তপ্ত মাঠে।

    ভালো থাকুন ভাইয়া।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?