গান–১৬৬
বাড়িতে আসছে স্বজন
কি দিয়ে করি ভজন
নিবে সে দেহ রতন
ডাক দিয়েছে মাহজন
বিকল হলো দেহ গাড়ি
গাড়ি আমার খুব আনাড়ি
কেমনে রই রঙের বাড়ি
সাজিয়ে মধুবন।।
আতর চন্দন কর রেডি
যাইতে হবে তাড়াতাড়ি
সেই আমার আপন বাড়ি
গড়াইছে আলেকজন।।
জড়িয়ে মাটির চাদর
গড়াবো মধুর বাসর
পাবো গো পরম আদর
ভেবে কয় রকিব লিখন।।
০২.১১.২০১৪
পথের মাঝে,
উত্তরা, ঢাকা।।
মোট পড়েছেনঃ ৮৬২জনআজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য
গান-১৬৬টি! শুনে ভালো লাগলো। সুর হয়েছে কি? হলে জানাবেন অবশ্যই শুনবো।
জনাব সুর হয়নি।। এটা আমার জীবন দশায় হবে কি না জানি না।। তবে দোয়া করবেন, মরার যে বাউল হয়ে মরতে পারি।। \|/
খুব ভালো লাগলো লিখন ভাই।
শুভেচ্ছা অবিরত।
আপনার মতো একজন সমালোচক পেয়ে আমিও গর্বিত।। (3 -{@
সুর বসলে চমৎকার একটা গান হবে। (y)
একজন সুরকার খোঁজে দেন না ভাই দয়াকরে।। (3 -{@
গানগুলো সিডি করুন।সুন্দর হবে।
জনাব, আমি গান গাইতে জানি না, সুর করতে পারি না।। সিডি করবো কীভাবে?? দোয়া করবেন কোন শিল্পী যেন গানগুলো গায়।। -{@ (3 –
কবি আপনাকে সাহায্য করার সাধ্য আমার নেই,
একদিন হয়তো হবে, যেদিন যেন মনে থাকে এই অনাদরিত কবির কথা।। (3 (y) -{@
বয়াতী ধাচের ভালো লাগা রেখে গেলাম