মূল লেখায় যান

গান- ১৬১

রকিব লিখনসঙ্গীত১০টি মন্তব্য


তিন মোহনার জীবন আমার
কষ্টে কষ্টে করলাম পার
ওপারেতে দোজখের ভয়
কেন তুমি দেখাও আবার

কবরেতে আজাবের ভয়
হাসরেতে সূর্য তাপ
কী করিলে মিটবে বল
বিধি তোমার মনস্তাপ
তোমার সৃষ্টি পুড়বে তুমি
কষ্ট কী আর বল আমার

বানাইলা মানব রতন
সেজদা দিল ফেরেস্তা
কোন কারণে করবে তুমি
আবার তারে শায়েস্তা
দিশে পায় না রকিব লিখন
আজব তোমার প্রেম লীলার

মোট পড়েছেনঃ ৭৩৮জনআজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।