মূল লেখায় যান

গান-১৪৯

রকিব লিখনসঙ্গীত৯টি মন্তব্য


বাংলার জনতাকে সংগ্রামী চেতনার
যে শোনালো গান
সে আমার জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

তোমার বাণী যুদ্ধ জয়ের
সাত মার্চের সেই ভাষণ
কোটি প্রাণের শক্তি যোগায়
আজো রুখতে দুঃশাসন
ধ্বনিত হবেই বাংলার বুকে
জয় বাংলার স্লোগান

বাংলার বুকে স্বপ্ন তোমার
করবোই আমরা সফল
নিপীড়িত মানুষের আর
ঝরতে দেব না চোখের জল
বাংলার মাটি বাংলার মানুষ
ভুলবে না তোমার অবদান

মোট পড়েছেনঃ ৭১৫জনআজ পড়েছেনঃ ০জন

৯টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।