মূল লেখায় যান

গাধা-হাতির সাদাবাড়ি

হালিম নজরুলছড়া১৮টি মন্তব্য

 

মরলে হাতি লাখ টাকা, তাও
মরুক হাতির দল,
গাধাটাকেই আজ বেছে নাও
গাধার দলে চল।

এই বলে সব আমজনতা
ছুটল গাধার দলে,
তবুও হাতি সাদাবাড়ি
রাখবে নানান ছলে!

বলল সবাই গাধাই ভাল
হাতিই অধম জাত,
গাধাই মানুষ,হাতি কেবল
দিনকে বানায় রাত।

গায়ের জোরে জাত কেড়ে নেয়
পাত কেড়ে নেয় লোকের,
এই হাতিটাই পাল্টে খোলস
রূপ ধরে নেয় জোকের।

সুযোগ পেয়ে তাই জনগণ
উঠল গাধার পিঠে,
করল রঙিন সাদাবাড়ি
লাগছে দারুন মিঠে!

মোট পড়েছেনঃ ১২১৬জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৮টি মন্তব্য

  1. এতো সুন্দর ভাবনা টা আপনার মাথা থেকেই আসা সম্ভব। রম্যচ্ছলে সত্যিটাকে কে দারুন ভাবে তুলে ধরলেন। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম। শুভ সকাল

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?