মূল লেখায় যান

গলি পথ

আলমগীর সরকার লিটনকবিতা১৩টি মন্তব্য

অর্থ ছাড়া কবিতার হাত পা চোখ মুখ
দেহের রূপ লাবণ্য গঠন হয় না-
চুল খসে যাওয়া ভাবনাগুলো ছাড়াও
কবিতা দুচোখে দেখাই যায় না;

গভীর থেকে সেই চিন্তা রস আনতে হবে
না হলে কবিতাকে স্পর্শও করা যাবে না
কবিতাকে একবার পলক আকর্ষণ করে না
বার- বার- বার- বার পলক ফালাতে হয়,
তাহলেই নিঃশ্বাস নেয়া যাবে কবিতার বুকে;

সব কবিতার সুর কাল্পনিক সুন্দর কারণ
গলি পথ একটাই- আমরা সেই গলি পথে হাঁটি
ইচ্ছা ফুরায়! তবুও পথ চিনতে ভুল করি
চল বার বার হেঁটে যাই কবিতার গলি পথ।
০৪ আশ্বিন ১৪২৮, ১৯ সেপ্টেম্বর ২১

মোট পড়েছেনঃ ১০৪১জনআজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

  1. কবিতা ছেড়ে গেছে আমকে ,না আমিই ছেড়েছি তাঁকে! খুব খুব মানসিক যন্ত্রনায় ,হাত পা ছাড়াতে/নাড়াতে কষ্ট হই।
    এখন কবিতাকে স্পর্শ করতে পারি না।

    মনে হই যোজন যোজন দূরে ……… অনেক অনেক দূরে বাস।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।