মূল লেখায় যান

খেয়ালী মেয়ের চিঠি-৪

খেয়ালী মেয়েএকান্ত অনুভূতি৩৬টি মন্তব্য

ড্যামিশ—

জানি তুমি ভাল আছো, অনেক ভালো—
তুমি কি আজকের আকাশটা দেখেছো?—আমি দেখেছি–জানো আজ দুদিন আমার আকাশ দেখতে একদম ভালো লাগে না—আকাশটা কেমন জানি ঘোলাটে হয়ে গিয়েছে, সবকিছু কেমন জানি ঝাপসা মনে হয়, স্বচ্ছ আকাশটাকে খুব মিস করছি—খেয়াল করে দেখেছো, বিকেলগুলোও কেমন জানি অলস হয়ে গিয়েছে—জানি না,সত্যিই কি এমন হয়ে গেছে, নাকি আমিই কেমন হয়ে গেছি…

সবাই বলে মানুষ বদলে গেলেও নাকি তার স্বভাব বদলায় না—অথচ দেখোও আমার সবকিছু কেমন জানি বদলে যাচ্ছে—আজকাল অন্ধকার আমার খুব ভাল লাগে,কারণটা অজানা—সব ধরনের পিছুটান মনে হচ্ছে আমাকে ছেড়ে যাচ্ছে, নাকি আমি সব ধরনের পিছুটানের মোহ কাটিয়ে উঠছি, বুঝতে পারছি না কিছুই—একা থাকতে খুব ভাল লাগে—রবীন্দ্র সংগীত আজকাল আর আমাকে টানে না, খুব বোরড হচ্ছি—হারমোনিয়ামও আজকাল ছুঁয়ে দেখতে ইচ্ছে করে না, সারগামও আজকাল আর আমার গলায় খেলে না—আমার কোনকিছুই ভাল লাগছে না বুদ্ধু—তুমি কি না বলা ছাড়া বুঝতে পারো আমায়?বুঝতে কি পারো যে, আমি ভালো নেই….

আবেগপ্রবণ মানুষের জন্য নাকি পৃথিবীটা মোটেও সুইটেবল না,কথাটি পিলোসোপাররা যথার্থই বলেছে—তোমার কি জানা আছে ড্যামিশ যে, আমার মতো মানুষগুলো কোথায় ভাল থাকবে?—আজব আমি তাই না?-তুমি কি করে বলবে?—আমি কি তোমাকে খুব বেশী প্রশ্ন করে ফেলছি?—তুমি বোর হচ্ছো নাতো?-প্রশ্ন শুনতে কার ই বা ভালো লাগে—সবকিছু কেমন জানি এলোমেলো হয়ে যাচ্ছে—আচ্ছা ঐগানটা তোমার মনে আছে ‘আমার ভিনদেশী তারা’—গানটার শেষের দিকে একটা লাইন আছে ‘প্লীজ ঘুম হয়ে যাও চোখে, আমার মন খারাপের রাতে’—তুমি আমার ঘুম হবে বুদ্ধু?-আমি সবকিছু ভুলে একটু ঘুমোতে চাই….

ভালো থেকো—অনেক অনেক অনেক ভালো থেকো……..

(খেয়ালী মেয়ের স্বপ্নীল চিঠি)

মোট পড়েছেনঃ ৮৩৮জনআজ পড়েছেনঃ ০জন

৩৬টি মন্তব্য

  1. ড্যামিশ কি শুনতে পায়? পায়না। আপনি কি ড্যামিশের কথা ভেবে কস্ট পান নাকি কস্টের কথা তাকে বলছেন? বুদ্ধুরা এসব শুনতে পাবার কথা নয়। আপনি আপনার হারমোনিয়াম এর সাথেই কথা বলুন, সে নিশ্চয়ই উত্তর দেবে। পরীর মন ভালো হয়ে যাক। চিঠি তার প্রাপকের কাছে পৌঁছাক।

  2. এতো সুন্দর করে চিঠি লিখেন কিভাবে? একটু বসদের বাতাস ভেসে বেড়ালেও ছুয়ে যায় সবটুকুই। খেয়ালী মেয়ের স্বপ্নীল চিঠিতো পড়ছি কিন্তু এই স্বপ্নীল চিঠির উত্তরে কি আসছে তা কিন্তু আমরা জানছি না, দেখালে দেখাতে পারেন।

  3. অনেক ভালো লেগেছে ।
    আপনি লিখতে পারেন আম পারিনা কষট অনুভব কর
    বলতে পারিনা ভাষার শব্দ বুনতে পারিনা।
    আপনি স্বারথক ।
    সুন্দর শাব্দের গাঁথুনি।

  4. আকাশ তোমার সময় হবে একটু ও থেমো ?
    আমার কিছু প্রশ্নের জবাব দিয়ে যেও ।

    আর কতকাল থাকবো বেচে তার আশায়?
    এভাবে যেন আমার দিন কেটে যায় . .

    ‘ভালো আছি ‘ ভালো থেকো’ আকাশের ঠিকানায় চিঠি লিখো ।
    প্রিয় তোমার মালাখানি . , .
    . . .
    . . . . .আমার ভিতর বাহির অন্তরে অন্তরে . . আছো তুমি হৃদয় জুড়ে . .

    মাঝে মাঝে খুব ইচ্ছে হয় ‘ড্যামিশ’ সেজে খেয়ালী মেয়ের উৎসর্গে চিঠি প্রেরণ করি ।

    জবাব দেই
    ‘ না বলা কথার ‘

    কিন্তু বেড়াজাল যে আছে .. চাইলে কি সব পারা যায়?

    ড্যামিশ হয়ত বন্দি সময়ের কাছে , নিজের ব্যাস্ততায়

    হয়ত ড্যামিশ প্রিয় মুখটি ভুলে থাকার সংগোপনে
    ‘বর্ণচোরা ‘ রুপ ধারণ করছে ।

    কেন এই বেছে নিল এই একাকিত্বের নির্জনতা ?

    কেণ ?
    কিভাবে ,?
    কে ?