মূল লেখায় যান

খুঁজে ফেরা

রিতু জাহানএকান্ত অনুভূতি১৯টি মন্তব্য

বিগত যে পথ মাড়িয়ে এসেছি, সে পথ মোর বন্ধুর ন্যায় অসমতল।
সমতল কে না চায় বলো!
কিন্তু, আমি শুধু তলিয়েছি গহ্বর  থেকে গহ্বরে।
উঁচু ঐ চূড়াতে তাই চড়তে পারিনি।
তোমার তুমিতেই খুঁজেছি আমি আমায়।
মন দোলে যখন সমতলের সবুজ ফসলের ক্ষেতের নাচনে,
তখন ঐ দিগন্ত কাঁপে রক্তিম সূর্যে।
গোধূলি আকাশের বুকে সন্ধ্যা নামে।
আমার তরে পৃথিবী মলিন
তোমার পৃথিবীতে তখন উচ্ছল এক রঙ্গিন কৃত্রিম বাতি।
15841372_977960575642354_1795882339_n

মৌনতা রিতু।
৩১/১২/১৬.কুড়িগ্রাম।

# ২০১৬ এর আমার শেষ একান্ত অনুভূতি,
সোনেলার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

মোট পড়েছেনঃ ৭০৫জনআজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. তোমাদের হলো শুরু, আমরা এখনও পুরোনো বছরেই আছি।
    ৩১ ডিসেম্বর, ২০১৬ ইং এখনও লিখছি গো শান্ত-সুন্দরী আপু।

    ভালো থেকে ভালো রেখো। সুস্থ থাকো।

    Happy New Year 2017 -{@

  2. লেখাটি যখন প্রথম পড়লাম, দুই বার লেখকের নাম দেখলাম ঠিক আছে কিনা! 🙂
    লেখাটি অসম্ভব ভাল লেগেছে,
    একজন নতুন মৌনতা রিতুকে দেখলাম লেখায়।

    শুভ নববর্ষ -{@

    1. খুঁজতে খুঁজতে চুলই সব পেকে গেছে। এখন খুঁজি মুই মোর অন্তর আত্না।
      অনেক ধন্যবাদ ভাই। এই সোনেলা থেকে শিখেছি যা কিছু তা কোনো ভাষাতেই কৃতজ্ঞতা প্রকাশ করা সম্ভব নয়।